ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের আগে আর্জেন্টিনাকে ক্যাসিয়াসের খোঁচা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১২:১৯ পিএম
স্পেনের কিংবদন্তি গোলকিপার ইকার ক্যাসিয়াস। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠতেই সামাজিক মাধ্যমে সরব হলেন স্পেনের কিংবদন্তি গোলকিপার ইকার ক্যাসিয়াস। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে লিওনেল মেসিদের ফাইনাল নিশ্চিত হওয়ার পর একের পর এক মন্তব্যে স্পেনের প্রতি নিজের সমর্থন জানিয়ে আর্জেন্টিনাকে খোঁচাও দিয়েছেন তিনি।

ম্যাচ চলাকালেই ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের কৌশল নিয়ে প্রশ্ন তোলেন ক্যাসিয়াস। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ড রক্ষণাত্মক ফুটবল বেছে নেয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, গোলের পর অতিরিক্ত রক্ষণে নেমে যাওয়াই ইংল্যান্ডের সবচেয়ে বড় ভুল ছিল। এতে আর্জেন্টিনা ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পেয়ে একের পর এক আক্রমণের সুযোগ তৈরি করে।

ম্যাচ শেষে ক্যাসিয়াস বলেন, ইংল্যান্ড মূলত নিজেদের কৌশলগত ভুলেই ম্যাচ হেরেছে। প্রায় আধঘণ্টা ধরে তারা আর্জেন্টিনাকে খেলায় আধিপত্য বিস্তারের সুযোগ দিয়েছে, যা এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেনে নেয়া যায় না বলেও মন্তব্য করেন ২০১০ বিশ্বকাপজয়ী এই গোলকিপার।

তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার পরের বার্তাগুলো। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, আর্জেন্টিনা চতুর্থ বিশ্বকাপ জিততে পারবে না। বরং স্পেনই নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের পথে রয়েছে। স্প্যানিশ দলকে উদ্দেশ্য করে তিনি উৎসাহও জানান।

আটলান্টার সেমিফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে জয়সূচক হেডে গোল করেন লাউতারো মার্টিনেজ।

আরও পড়ুন

এবারের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠেয় সেই লড়াইয়ে একদিকে থাকবে স্পেনের দ্বিতীয় শিরোপার স্বপ্ন, অন্যদিকে মেসিদের চতুর্থ তারকা জয়ের লক্ষ্য।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই ব্রাজিলের!
একসময় বিশ্ব ফুটবলে সৌন্দর্য, সৃজনশীলতা আর জাদুকরি খেলার প্রতীক ছিল ব্রাজিল। পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদিনহো থেকে শুরু করে রোনালদো নাজারিও প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের নান্দনিক ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছে সেলেসাওরা।
আর বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই ব্রাজিলের!
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
হৃদযন্ত্রের জটিলতায় মাত্র ৩৩ বছর বয়সেই থেমে যায় সার্জিও আগুয়েরোর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার। তবে মাঠে খেলা চালিয়ে যেতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদোর আগেই ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারতেন বলে বিশ্বাস আর্জেন্টাইন এই কিংবদন্তি স্ট্রাইকারের।
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা হলো না ইন্টার মায়ামির। এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ৮০ গোল করা দলটি প্লে-অফের প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেয়ে বিদায় নিয়েছে।
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরলেন রোহিত শর্মা
আইপিএলের ২০২৭ মৌসুমকে সামনে রেখে আবারও রোহিত শর্মার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রায় তিন বছর পর ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্বে ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক। 
তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরলেন রোহিত শর্মা