যে ম্যাচ খেলে অবসর নেবেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১০:১৭ পিএম


যে ম্যাচ খেলে অবসর নেবেন রোনালদো!
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: এএফপি

২০২৬ বিশ্বকাপ শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। সেই সময় গুঞ্জন উঠেছিল পর্তুগালের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসেছে ভিন্ন তথ্য।
 
খবরে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন পর্তুগিজ মহাতারকা।

প্রতিবেদন অনুযায়ী, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিই পর্তুগালের হয়ে রোনালদোর শেষ ম্যাচ হতে পারে। দীর্ঘদিন ধরে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ওই ম্যাচের পরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

রোনালদোর সম্ভাব্য বিদায়ের সময়টি মিলে যাচ্ছে পর্তুগালের নতুন প্রধান কোচ হোর্হে জেসুসের দায়িত্ব গ্রহণের সঙ্গে। চার বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়া এই কোচ জানিয়েছেন, তিনি দলে বড় ধরনের পরিবর্তন আনতে চান না।

ক্যানাল ১১-কে দেওয়া এক সাক্ষাৎকারে হোর্হে জেসুস বলেন, অনেকে ভাবতে পারেন নতুন কোচ এসে অনেক খেলোয়াড় বদলে দেবেন। তা হবে না। আমি বোকা নই। আর এত অল্প সময়ে অনেক নতুন খেলোয়াড়কে দলে আনার সুযোগও নেই।

যদি ওয়েলস ম্যাচের পর সত্যিই বিদায় নেন, তবে পর্তুগালের হয়ে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটবে ইতিহাসের অন্যতম সফল অধ্যায়ের মাধ্যমে।

এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৩৩টি ম্যাচে ১৪৬টি গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে। পর্তুগালের হয়ে রোনালদোর অর্জনের ঝুলিতে রয়েছে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ শিরোপা।

বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৭৬। অবসরের আগে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করাই তার বড় লক্ষ্য। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission