ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ম্যানসিটির সঙ্গে নতুন চুক্তি ফোডেনের, কত বছর থাকবেন?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম
ম্যানসিটির তারকা মিডফিল্ডার ফিল ফোডেন।  ছবি: এএফপি

২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি, তবে ম্যানচেস্টার সিটির সঙ্গে নিজের স্থায়ীত্ব আরও চার বছরের জন্য বাড়িয়ে নিয়েছেন তারকা মিডফিল্ডার ফিল ফোডেন।

নতুন এই চুক্তির ফলে ২০৩০ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামেই অবস্থান করবেন ২৬ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার।

ফোডেনের আগের চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হওয়ার কথা ছিল। তবে ক্লাবের নতুন প্রধান কোচ এঞ্জো মারেস্কার অধীনে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতেই চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন

ম্যানচেস্টার সিটির সঙ্গে আরও চার বছরের চুক্তি করতে পেরে ফোডেন জানান, এই ক্লাবের হয়ে খেলা তার জন্য সবসময়ই একটি বড় সম্মানের বিষয় এবং সিটির ঐতিহাসিক সাফল্যে অংশ নিতে পেরে তিনি গর্বিত।

পেপ গার্দিওলার অধীনে মাত্র ১৭ বছর বয়সে সিটির প্রথম দলে অভিষেক হয় ফোডেনের। এ পর্যন্ত তিনি ম্যানচেস্টার সিটির হয়ে ৩৬৯টি ম্যাচ খেলেছেন। সিটির জার্সিতে তিনি ৬টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়ন্স লিগ এবং ২টি এফএ কাপ জয় করেছেন।

নতুন কোচ মারেস্কা প্রসঙ্গে ফোডেন বলেন, ‘এঞ্জোর সাথে আবারও কাজ করতে মুখিয়ে আছি। সিটির ট্রেবল জয়ের মৌসুমে গার্দিওলার সহকারী হিসেবে তিনি দুর্দান্ত কাজ করেছিলেন। দলের সব খেলোয়াড়ই তাকে পছন্দ ও সম্মান করে।’

সাম্প্রতিক সময়ে নিজের ক্যারিয়ারের সেরা ফর্মের তুলনায় কিছুটা ধীর গতিতে চলায় মে মাসে থমাস টুখেলের ইংল্যান্ড বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন ফোডেন। গত মৌসুমে সিটির হয়ে প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে ৭টি গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি। আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ। গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের সময় ও সম্প্রচার ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন। আরটিভি/এসকে
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
আরও পড়ুন
হাল্যান্ড ও শের্কির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির
ম্যানসিটির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ম্যানসিটি ছেড়ে টটেনহ্যামে যোগ দিলেন ব্রাজিলের তরুণ ফুটবলার
যে কারণে বিশ্বকাপের সময় প্রতিদিন ফিফা থেকে ১.১৬ কোটি টাকা পাবে ম্যানসিটি