ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দোন্নারুমার বিয়েতেও ‘ভাইকিং’ ঝড় তুললেন হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম
দোন্নারুমার বিয়েতেও ‘ভাইকিং’ ঝড় তুললেন হাল্যান্ড। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে চমক দেখিয়ে আলোচনায় এসেছিল নরওয়ে। সেই সঙ্গে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল নরওয়ের ‘ভাইকিং রো’ বা দীর্ঘ আয়তনের নৌকা চালানোর মতো এক উদযাপন। একই দৃশ্য এবার দেখা গেল ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার বিয়েতেও।

ইতালিয়ান তারকা গোলরক্ষক তার দীর্ঘদিনের সঙ্গী অ্যালেসিয়া এলেফান্তেকে নিজ দেশে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে করেছেন। সেখানে প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেনকে নিয়ে হাজির হয়ে পুরো লাইমলাইট কেড়ে নিলেন হাল্যান্ড।

আরও পড়ুন

মাত্র কয়েকদিন আগে ২৬তম জন্মদিন পালন করা স্বভাবসুলভ উচ্ছ্বাস নিয়ে ড্রামে তাল তোলেন এই ম্যানসিটি তারকা। হাল্যান্ডের সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত অতিথিদের বড় একটি দল বসে বসেই সেই তালে একসঙ্গে ‘রো’ উদযাপনে অংশ নেয়।

একপর্যায়ে হাল্যান্ড নিজেই হেসে ফেলেন এবং এক বিভ্রান্ত অতিথিকে আলাদা করে বুঝিয়ে দেন কীভাবে এই উদযাপন করতে হয়। তার সেই মুহূর্ত উপস্থিত সবার জন্যই বাড়তি আনন্দের উপলক্ষ্য হয়ে ওঠে।

দোন্নারুমার বিয়েতে অতিথি তালিকায় ছিলেন ইতালি ও ইউরোপীয় ফুটবলের অনেক পরিচিত মুখ। ইতালির মনোরম লোকোরোতন্দো শহরে অনুষ্ঠিত এই বিয়েতে তার জাতীয় দলের কয়েকজন সতীর্থ এবং ফুটবল ইতিহাসের কিংবদন্তিরাও যোগ দেন।

এসি মিলানের সাবেক অধিনায়ক ও বর্তমান ইতালি ফুটবল ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর পাওলো মালদিনি ছিলেন অতিথিদের একজন। এ ছাড়া দেশটির বর্তমান তারকা সান্দ্রো টোনালি ও নিকোলো বারেল্লাও দোন্নারুমার আমন্ত্রণ গ্রহণ করেন।

প্রসঙ্গত, ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ এক মৌসুম কাটিয়ে নিজের প্রথম বিশ্বকাপটাও স্মরণীয় করে রেখেছেন হাল্যান্ড। তার নৈপুণ্যে প্রথমবারের নরওয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোলসহ সদ্য সমাপ্ত মেগা ইভেন্টটিতে তিনি করেন ৭টি গোল।

এরপর উপভোগ্য সময় কাটাচ্ছেন বান্ধবীকে সঙ্গে নিয়ে। এখনও যোগ দেওয়া হয়নি ম্যানসিটির ক্যাম্পে। এনজো মারেস্কার অধীন ক্লাবটি এখন প্রাক-মৌসুমের প্রস্তুতি সারছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতি নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনা করেছেন তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি।
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার