ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

গিমারেসের দলবদল নিয়ে সবশেষ যা জানা গেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৭:৫২ পিএম
গিমারেসের দলবদল। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ থেকে দল বিদায় নিলেও মাঝমাঠে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ব্রুনো গিমারেস। চলতি দলবদল মৌসুমে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। অন্যদিকে গিমারেসও আর্সেনালের প্রতি আগ্রহ প্রকাশ করায় তাকে ধরে রাখা কঠিন হয়ে উঠেছে নিউক্যাসেলের জন্য।

এসব টানা পড়নোর মধ্যে গিমারেসের দলবদল নিয়ে কথা বলেছেন নিউক্যাসেল কোচ এডি হাও। তিনি জানান, গিমারেসের সম্ভাব্য বিদায় বা দলবদল সংক্রান্ত আলোচনায় তাকে রাখা হচ্ছে না।

তিনি বলেন, বিশ্বকাপের আগে, চলাকালীন এবং পরে তার সাথে আমার বেশ কিছু ভালো কথা হয়েছে। তবে আমাদের ব্যক্তিগত কথোপকথন গোপনেই থাকা উচিত। গিমারেসের ভবিষ্যতে কী ঘটবে তা নিয়ে আমার মন্তব্য করার সুযোগ নেই, কারণ সেই আলোচনাগুলোর অংশ আমি নয়।

আরও পড়ুন

ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল ইতিমধ্যেই গিমারেসের জন্য প্রায় ৬৫ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দিয়েছিল, যা নিউক্যাসেল প্রত্যাখ্যান করে। তবে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার নিজেই নিউক্যাসেল কর্তৃপক্ষকে আর্সেনালে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন বলে জানা গেছে।

আর্সেনাল ৭০ মিলিয়ন ইউরো পর্যন্ত প্রস্তাব দিতে প্রস্তুত, যা ট্রান্সফারমার্কেটে খেলোয়াড়টির বর্তমান বাজারমূল্যের সমান। তবে গত মৌসুমে নিউক্যাসেল লিগে ১২ নম্বরে শেষ করায় আগামী মৌসুমে কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না, যা গিমারেসের ক্লাব ছাড়ার অন্যতম কারণ।

নিউক্যাসেল ইতিমধ্যেই এই মৌসুমে তাদের দুই বড় তারকা অ্যান্থনি গর্ডনকে ৮০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় এবং সান্দ্রো তোনালিকে ১০৮ মিলিয়ন ইউরোতে টটেনহ্যামের কাছে বিক্রি করেছে।

গত মৌসুমের শেষভাগে আর্সেনালের দুই মূল মিডফিল্ডার ডেক্লান রাইস এবং মার্টিন জুবিমেন্দি অতিরিক্ত ম্যাচ খেলার কারণে ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল। তাই মাঝমাঠে শক্তির গভীরতা বাড়াতে গিমারেসকে পছন্দ আর্সেনাল কোচ মিকেল আর্তেতার।

২০২২ সালে লিঁও থেকে ৪২.১ মিলিয়ন ইউরোতে নিউক্যাসলে যোগ দেওয়া গিমারেস ক্লাবের হয়ে ১৯৫টি ম্যাচে ৩১টি গোল ও ৩২টি অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের জাতীয় দলের হয়েও ৩টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন তিনি।

ম্যানচেস্টার সিটি ও চেলসিও তার ওপর নজর রাখলেও, আর্সেনালই এখন চুক্তি সম্পন্ন করার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আরও পড়ুন
আর্সেনালকে বড় ধাক্কা দিলো ব্রাইটন
মার্টিনেল্লিকে দলে ভেড়াতে যত খরচ হলো আল হিলালের
বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম
সাড়ে ১২ হাজার কোটি টাকা খরচ করে গিমারেসকে কিনল আর্সেনাল!