আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১১:৩০ পিএম


আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

শনিবার (২৮ মার্চ) শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মার্চ) আসরকে সামনে রেখে গ্রুপ পর্বের পুরো সূচি জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে প্রথম পর্বের ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল তারা। দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন থাকায় বাকি সূচি স্থগিত ছিল। সেই সূচি এবার জানিয়ে দেওয়া হয়েছে। গ্রুপ পর্বে মোট ৭০টি ম্যাচ হবে। প্লে-অফের সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

এসব ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, অহমদাবাদ, হায়দরাবাদ, লখনউ, জয়পুর, ধর্মশালা, রাইপুর, নিউ চণ্ডীগড় ও গুয়াহাটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস একাধিক মাঠে নিজেদের ঘরের ম্যাচ খেলবে। বাকি সাত দল একটি মাঠেই নিজেদের সব হোম ম্যাচ খেলবে।

বিজ্ঞাপন

তবে এ বার আইপিএলে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না বলে বোর্ড আগেই জানিয়ে দিয়েছে। ২৪ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে।

দ্বিতীয় পর্বের সূচনা হবে সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের ম্যাচ দিয়ে, যা হায়দরাবাদে অনুষ্ঠিত হবে। এই পর্বে মোট আটটি ডাবল-হেডার ম্যাচ থাকবে, যেখানে প্রথম পর্বে ছিল চারটি।

বিজ্ঞাপন

চেন্নাই এবং মুম্বই সমর্থকদের জন্য সুখবর, দ্বিতীয় পর্বে এই দুই দল দু’বার মুখোমুখি হবে। প্রথম ম্যাচটি হবে ২৩ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর ২ মে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আবার মুখোমুখি হবে দুই দল।

বিসিসিআই আরও জানিয়েছে, প্লে-অফের ভেন্যু পরে ঘোষণা করা হবে। প্লে-অফের ভেন্যু যথাসময়ে জানানো হবে, বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আগেই ঘোষিত সূচি অনুযায়ী, আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ২৮ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।

আসাম, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে একসঙ্গে পুরো সূচি ঘোষণা করা সম্ভব হয়নি। তবে নির্বাচনের তারিখ আগেই ঘোষণা হয়ে যাওয়ায় বিসিসিআই এখন টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি ও ম্যাচ তালিকা প্রকাশ করেছে।

এবারের আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচ ২৯ মার্চ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স, ওয়াংখেড়েতে। কেকেআরের পরের তিন ম্যাচ ইডেনে। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, ৬ এপ্রিল পঞ্জাব কিংস ও ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে নাইটরা।

কেকেআরের পঞ্চম ম্যাচ ১৪ এপ্রিল। এমএ চিদম্বরম স্টেডিয়ামে সিএসকের বিরুদ্ধে। ১৭ এপ্রিল আহমদাবাদে কেকেআর খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ১৯ এপ্রিল ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কলকাতা। পরের ম্যাচ ২৬ এপ্রিল। এএলজি-র বিরুদ্ধে লখনউতে। ৩ মে হায়দরাবাদে এসআরআইচ-এর বিরুদ্ধে খেলবেন রাহানেরা।

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission