ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

পায়ে ভুল চিকিৎসার অভিযোগ উড়িয়ে দিলেন এমবাপে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে তার চোট এবং চিকিৎসা নিয়ে ওঠা বিতর্ককে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। স্প্যানিশ ক্লাবটির মেডিক্যাল টিম তার বাঁ হাঁটুর বদলে ডান হাঁটু স্ক্যান করেছে ফরাসি গণমাধ্যমে প্রকাশিত এমন অভিযোগের জবাবে তিনি বলেছেন, বিষয়টি বাস্তবতার সঙ্গে মেলে না।

চোটের কারণে প্রায় সাড়ে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন এমবাপে। সম্প্রতি তিনি দুই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে আবার দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এ অবস্থায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ২টায় ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের প্রীতি ম্যাচ সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ নিয়ে মুখ খোলেন।

এমবাপে বলেন, যে বলা হচ্ছে ভুল হাঁটু পরীক্ষা করা হয়েছে এটি পুরোপুরি মিথ্যা। এই পরিস্থিতির জন্য হয়তো পরোক্ষভাবে আমিও কিছুটা দায়ী। কারণ, কী ঘটেছে তা পরিষ্কারভাবে না জানালে মানুষ নিজেদের মতো ব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ পায়।

গত ডিসেম্বরের শেষ দিকে রিয়াল মাদ্রিদ জানায়, এমবাপের বাঁ হাঁটুতে মচকানো ধরনের চোট লেগেছে। এরপর জানুয়ারি জুড়ে তিনি খেললেও পরে আবার কিছু সময়ের জন্য মাঠের বাইরে চলে যান। সেই সময় নিজের দেশে সফরেও দেখা যায় ফরাসি অধিনায়ককে। তবে এমবাপের দাবি, পুরো সময়জুড়েই রিয়াল মাদ্রিদের সঙ্গে তার যোগাযোগ ছিল স্বচ্ছ ও নিয়মিত।

তিনি বলেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার খুব পরিষ্কার যোগাযোগ রয়েছে।

ফরাসি গণমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়, রিয়ালের মেডিক্যাল টিম এমবাপের চোট নির্ণয়ে ভুল করেছে। আরএমসি স্পোর্টের জনপ্রিয় ফুটবল অনুষ্ঠান ‘আফটার ফুট’-এ বলা হয়, ক্লাবটি নাকি এমবাপের বাঁ হাঁটুর বদলে ডান হাঁটু স্ক্যান করেছিল। পরবর্তীতে স্পেনের আরও কয়েকটি সংবাদমাধ্যমও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করে।

এই প্রতিবেদন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়াঙ্গনে বেশ আলোচনার জন্ম হয়। বিশেষ করে, এমন ভুল যদি সত্যি হয়ে থাকে, তাহলে তা ক্লাবের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলতে পারে এমন মন্তব্যও উঠে আসে বিভিন্ন মহলে।

বিতর্ক আরও ঘনীভূত হয় যখন অভিযোগ ওঠে, রিয়াল মাদ্রিদের চিকিৎসাকর্মীরা নাকি খেলোয়াড়দের সাপ্লিমেন্ট তালিকা তৈরিতে চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করেছেন। সাধারণত বিশ্বমানের ফুটবলারদের জন্য পুষ্টিবিদ ও চিকিৎসকরা শরীরের গঠন, রক্ত পরীক্ষা, পুনরুদ্ধার চাহিদা এবং ম্যাচ ফিটনেস বিবেচনায় খাদ্য ও সাপ্লিমেন্ট পরিকল্পনা তৈরি করে থাকেন।

রিয়ালের সাবেক পুষ্টিবিদ ইতিয়ার গঞ্জালেস দাবি করেন, ক্লাবের স্টাফরা খেলোয়াড়দের জন্য পুষ্টি-সম্পর্কিত নির্দেশনা তৈরিতে এআইয়ের সহায়তা নিয়েছেন। গত ডিসেম্বরে বরখাস্ত হওয়া গঞ্জালেস এক সাক্ষাৎকারে চিকিৎসা বিভাগের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন।

তার ভাষায়, তারা অজ্ঞ ও অদক্ষ, যারা খেলোয়াড়দের শুধু ক্ষতিই করে।

তিনি আরও বলেন, ক্লাবের উচিত হবে দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসা ও পুষ্টি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া। সময়টা ভালো কাটেনি যদিও এমবাপে এখন পরিস্থিতিকে অতীত বলে মনে করছেন, তবে ওই সময়টা যে তার জন্য সহজ ছিল না, সেটিও স্বীকার করেছেন তিনি।

ফরাসি তারকা বলেন, ওই সময়টায় অনেক হতাশা, রাগ এবং একসময় কিছুটা উদ্বেগও ছিল। এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, যখন বুঝতেই পারছিলাম না আসলে আমার কী সমস্যা। সময়টা আমি খুব ভালোভাবে কাটাতে পারিনি। আমি তখন খুব সুখী খেলোয়াড় ছিলাম না। তবে এখন আমি খুশি, কারণ সবকিছু এখন অতীত সব ঠিক হয়ে গেছে।

আরও পড়ুন

চোট কাটিয়ে ফের মাঠে নামার অপেক্ষায় থাকা এমবাপে এখন ফ্রান্স দলের সঙ্গে নতুন করে ছন্দে ফিরতে চান। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচটি তাই তার জন্য হতে পারে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গুরুত্বপূর্ণ মঞ্চ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা