আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ 

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:৪১ এএম


আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
ছবি: সংগৃহীত

আইফোন ১৭ সিরিজের ঝলমলে উদ্বোধনের পরই প্রযুক্তি বাজারে শুরু হয়েছে নতুন আলোচনা, আইফোন ১৮ সিরিজ নিয়ে। চীনা সোশ্যাল মিডিয়া উইবো’র পরিচিত টেক টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটাল জানিয়েছে, আগামী বছর বাজারে আসতে যাওয়া iPhone 18, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এ ডাইনামিক আইল্যান্ড কিছুটা ছোট হতে পারে। তবে থাকবে না বহুল আলোচিত আন্ডার-স্ক্রিন ফেস আইডি প্রযুক্তি।

গত কয়েক প্রজন্ম ধরেই ডাইনামিক আইল্যান্ড আইফোনের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য। শুরুর দিকে ধারণা ছিল আইফোন ১৭ প্রো-তেই এটি ছোট হবে। তবে সেই পরিবর্তন ঘটেনি। এবার খবর এসেছে, আইফোন ১৮ সিরিজে অবশেষে এই পরিবর্তন আনা হতে পারে। অনেকেই এটিকে দেখছেন ২০২৭ সালের ২০তম বার্ষিকীর ‘অল-গ্লাস আইফোন’-এর প্রস্তুতি হিসেবে।

এদিকে আন্ডার-স্ক্রিন ফেস আইডি নিয়ে গুঞ্জন নতুন নয়। আইফোন ১৬ প্রো, আইফোন ১৭ প্রো— প্রতিটি সিরিজের আগেই এ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ইনস্ট্যান্ট ডিজিটালের দাবি, এই প্রযুক্তি এখনো তৈরি হয়নি বাজারের জন্য। হয়তো আইফোন ১৯ প্রো বা তার পরবর্তী সংস্করণে দেখা যেতে পারে এটি।

অর্থাৎ আইফোন ১৮ সিরিজে এখনো দৃশ্যমান ফ্রন্ট ক্যামেরা থাকবে। তবে সেটি ছোট ডাইনামিক আইল্যান্ডের ভেতরেই থাকবে।

আরও পড়ুন

উইবোতে প্রায় ১৫ লাখ ফলোয়ার রয়েছে ইনস্ট্যান্ট ডিজিটালের। আগেও তারা অ্যাপলের বেশ কিছু সঠিক ফিচার ফাঁস করেছিল। তবে সব ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। আইফোন ১৭ নিয়ে তাদের কিছু তথ্য ভুল প্রমাণিত হয়েছিল।

আইফোন ১৮ সিরিজের বাজারে আসতে এখনও প্রায় এক বছর বাকি। তাই আসছে সময়ে আরও নানা ফিচার ও গুঞ্জন ভেসে আসবে। যা ধীরে ধীরে অ্যাপলের পরবর্তী প্রজন্মের ডিভাইসের চেহারা স্পষ্ট করে তুলবে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission