গুগল ক্রোম ব্যবহারকারীদের দুঃসংবাদ

আরটিভি নিউজ

রোববার, ০৯ নভেম্বর ২০২৫ , ১০:৪০ এএম


গুগল ক্রোম ব্যবহারকারীদের দুঃসংবাদ
গুগল ক্রোম ব্রাউজারের লোগো।

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন। তবে সম্প্রতি একাধিক ভয়াবহ নিরাপত্তা ত্রুটির কারণে গুগল সতর্কতা জারি করেছে: আপনি যদি উইন্ডোজ, অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, তাহলে এখনই গুগল ক্রোম আপডেট করুন। সম্প্রতি ক্রোম ব্রাউজারে একাধিক নিরাপত্তা দুর্বলতা (security vulnerability) ধরা পড়েছে, যা হ্যাকাররা দূর থেকে কাজে লাগিয়ে আপনার ডিভাইসে প্রবেশ করতে পারে। এই দুর্বলতার কারণে পুরো সিস্টেম নিয়ন্ত্রণও চলে যেতে পারে দুর্বৃত্তদের হাতে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, গুগল ক্রোমের একটি ইঞ্জিন কম্পোনেন্টে ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিয়েছে। হ্যাকাররা একটি বিশেষভাবে তৈরি করা ওয়েবপেজ বা লিংক ব্যবহার করে ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে পারে। লিংকে ক্লিক করলেই তারা দূর থেকে ম্যালওয়্যার ইনস্টল বা কোড এক্সিকিউট করতে সক্ষম হয়।

আরও পড়ুন

সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন যারা—

বিজ্ঞাপন

১. ক্রোমের পুরোনো সংস্করণ ব্যবহার করছেন

২. সন্দেহজনক ওয়েবসাইটে ভিজিট করেন বা লিংকে ক্লিক করেন

বিজ্ঞাপন

৩. অচেনা এক্সটেনশন ব্যবহার করেন

৪. নিয়মিত ব্রাউজার আপডেট করেন না

কীভাবে নিরাপদ থাকবেন

১. গুগল নিয়মিত নিরাপত্তা আপডেট প্রকাশ করে। তাই ক্রোমের সেটিংসে গিয়ে এখনই “Update Google Chrome” অপশনটি চেক করুন।

২. অচেনা লিংকে ক্লিক করবেন না। ইমেইল, মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় পাওয়া অজানা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।

৩. এক্সটেনশন ব্যবহারে সতর্ক থাকুন, শুধুমাত্র বিশ্বস্ত সোর্স থেকে এক্সটেনশন ইনস্টল করুন। পুরনো এক্সটেনশনগুলো নিয়মিত আপডেট রাখুন।

৪. ব্রাউজারের আচরণ পর্যবেক্ষণ করুন। ব্রাউজার হঠাৎ ধীর হয়ে গেলে, অজানা পপ-আপ দেখা দিলে বা সাইটে লগইন সমস্যা হলে সঙ্গে সঙ্গে অ্যান্টিভাইরাস স্ক্যান চালান ও পাসওয়ার্ড পরিবর্তন করুন।

৫. নিরাপত্তা সচেতন থাকুন। নিয়মিতভাবে ব্রাউজারের নিরাপত্তা সেটিংস পর্যালোচনা করুন। ‘Safe Browsing’ ফিচার অন রাখুন যাতে ক্ষতিকর সাইটে ঢোকার আগেই সতর্কবার্তা পান।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission