শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ

আরটিভি নিউজ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ১১:১২ এএম


শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

রাজধানীতে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাগ থানার দক্ষিণ পাশের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ছবির হাটে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটিয়ে পালিয়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। 

তিনি আরও বলেন, আমাদের একটি টিম গেছে। তারা কাজ করছে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission