ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

রাজধানীর ২৭ স্থানে বসছে কোরবানির পশুর হাট

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬টি হাটে পশু কেনা-বেচা হবে।

দুই সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। হাটগুলোর ইজারাদার নির্ধারণে ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবার ১১টি অস্থায়ী পশুর হাট বসবে জানান ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।

তিনি বলেন, এর মধ্যে এবার সারুলিয়া স্থায়ী পশুর হাটে কোরবানির পশু বিক্রি হবে না। এটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

মোবাশ্বের হাসান জানান, প্রথমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যে ইজারা বিজ্ঞপ্তি দিয়েছিল, সেখানে সারুলিয়া ছিল। পরে যখন তারা আন্তঃমন্ত্রণালয়ের কাগজপত্র দেখিয়েছে তখন সংশোধিত ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে এই হাটটি বাদ দেওয়া হয়। ফলে এবার ঢাকা দক্ষিণে ১১টি স্থানে পশুর হাট বসছে।

এই কর্মকর্তা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১টি হাটের মধ্যে ৯টিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাওয়া গেছে। বাকি দুটি হাটের সন্তোষজনক দর পাওয়া যায়নি। এগুলোতে হয়ত আবারও দরপত্র আহ্বান করা লাগতে পারে।

ডিএসসিসি এলাকার অস্থায়ী হাটগুলো বসবে—পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ের খালি জায়গায়, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায়, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায়, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গায় এবং শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ডের খালি জায়গায়। এ ছাড়া আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন-১ ও ২-এর খালি জায়গায়, শিকদার মেডিকেল-সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গায়, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্প-সংলগ্ন রাস্তার অব্যবহৃত জায়গায়, দয়াগঞ্জ রেলক্রসিং থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত রাস্তার খালি জায়গায়, মোস্তমাঝি মোড়-সংলগ্ন বনশ্রী হাউজিংয়ের খালি জায়গায়, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশের খালি জায়গা এবং গোলাপবাগ আউটার স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের খালি জায়গায়ও কোরবানির পশুর হাট বসবে।

অন্যদিকে, গাবতলী স্থায়ী পশুর হাটের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বসবে আরও ১৫টি অস্থায়ী পশুর হাট।

আরও পড়ুন

ডিএনসিসির অস্থায়ী হাটগুলো বসবে—মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং) এলাকায়, মিরপুর কালশী বালুর মাঠের ১৬ বিঘা খালি জায়গায়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন এলাকায়, মেরুল বাড্ডা কাঁচাবাজারুসংলগ্ন খালি জায়গায় এবং পূর্ব হাজীপাড়ায় ইকরা মাদ্রাসার পাশের খালি জায়গায়। এ ছাড়া মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট রাস্তা-সংলগ্ন খালি জায়গায়, উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার এলাকায়, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা অ্যাভিনিউ-সংলগ্ন উত্তরা রানাভোলা স্লুইসগেট পর্যন্ত এলাকায়, কাঁচকুড়া বাজারসংলগ্ন রহমান নগর আবাসিক এলাকায়, মস্তুল চেকপোস্ট-সংলগ্ন পশ্চিম পাড়ায়, ভাটারা সুতিভোলা খাল-সংলগ্ন খালি জায়গায়, বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, মহাখালি টিএন্ডটি মাঠের জায়গা, বাড্ডা থানাধীন স্বদেশ প্রপার্টিও খালি জায়গা এবং বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপের খালি জায়গায় পশুর হাট বসবে।

উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত সাতটি হাটের সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি পাওয়া গেছে। বাকি দরপত্রগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দুই সিটি করপোরেশন সূত্র জানায়, ঘোষিত ঈদুল আজহার দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে পশু কেনা-বেচা চলবে। তবে প্রতিবছরের মতো এবারও নির্ধারিত সময়ের আগেই অনেক হাটে পশু বেচাকেনা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। অতীতে ইজারার শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের আগে থেকেই ব্যবসায়ীরা পশু আনা ও বিক্রি শুরু করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে বিপুলসংখ্যক পশু পরিবহণ, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এবারও দুই সিটি করপোরেশনকে বাড়তি প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে অস্থায়ী হাটগুলোতে নিরাপত্তা, পর্যাপ্ত পানি সরবরাহ, বর্জ্য অপসারণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বর্জ্য ব্যবস্থাপনায় ৫ নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক চালু ডিএনসিসির
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় গতিশীল ও আধুনিক করতে পাঁচটি নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক উদ্বোধন করেছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বর্জ্য ব্যবস্থাপনায় ৫ নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক চালু ডিএনসিসির
যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ
রাজধানীর যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সড়কে উন্নয়নকাজ শুরুর আগে ট্রাফিক বিভাগের অনুমতি বাধ্যতামূলক এবং নির্ধারিত সময়ে কাজ শেষ না করলে ঠিকাদারকে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিদ্যুতের লাইনে অবৈধ সংযোগ দিয়ে পরিচালিত চার্জিং পয়েন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিদ্যুৎ বিভাগ, ডিএমপি ও সিটি করপোরেশন যৌথভাবে অবৈধ কারখানা ও প্রতিষ্ঠান শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেবে। ঢাকার বিভিন্ন সড়কে উন্নয়নকাজের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। কাজ শুরুর আগে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের মতামত ও অনুমতি নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান, কাজের সময়সূচি ও নিরাপত্তাসংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নির্মাণকাজ শুরুর আগে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে স্থান পরিদর্শনও বাধ্যতামূলক করা হয়েছে। কর্মদিবসে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নির্মাণকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম ব্যবহার করে ২৪ ঘণ্টা কাজ চালিয়ে দ্রুত প্রকল্প শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা ও জরিমানা করা হবে। ভবিষ্যতে ঠিকাদার নিয়োগের সময় ডিএমপির প্রতিবেদনকে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। এ ছাড়া নির্মাণস্থলে প্রশিক্ষিত ট্রাফিক সিগন্যালম্যান নিয়োগ, চলাচলের লেন ও ফুটপাতে নির্মাণসামগ্রী না রাখা, দুর্ঘটনা এড়াতে ব্যারিয়ার স্থাপন এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিমানবন্দর ফ্লাইওভারের আশপাশে সড়কের পাশে পড়ে থাকা মাটি ও নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা সড়কগুলোও চিহ্নিত করে খুলে দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজধানীর চলমান উন্নয়নকাজের অগ্রগতি ও জনদুর্ভোগ নিয়ে প্রতি মাসে যৌথ পর্যালোচনা সভা করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি স্কুল-কলেজে পাবলিক পরীক্ষা ও হাসপাতাল এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর উন্নয়নকাজের সমন্বয় ও যানজট কমাতে ডিটিসিএকে আহ্বায়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। কমিটিকে ১০ দিনের মধ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। আগামী ১ অক্টোবর বিকেল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। আরটিভি/এসকে
যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ
হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের অর্থের উৎস ও সম্পদের অনুসন্ধানে নেমে দেশে-বিদেশে তার সম্ভাব্য অবৈধ বিনিয়োগের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির তদন্তে ফয়সাল, তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। এসব হিসাব ইতোমধ্যে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর ঢাকার আদাবর থানায় ফয়সাল ওরফে রাহুল ওরফে দাউদ, তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং আরও দুই-তিনজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অর্থপাচারের মামলা করেছে সিআইডি। মামলার নথি অনুযায়ী, ফয়সালের কয়েকটি ব্যাংক হিসাব ও সেসব হিসাবের মাধ্যমে পরিচালিত লেনদেন পর্যালোচনা করতে গিয়ে তার সম্ভাব্য অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। বিদেশে অর্থ স্থানান্তর ও বিনিয়োগের বিষয়টিও খতিয়ে দেখছে সিআইডির আর্থিক অপরাধ ইউনিট। এক হিসাবেই দুই মাসে ৩ কোটি ৫২ লাখ টাকা সিআইডির তদন্তে ফয়সালের একটি ব্যাংক হিসাবের লেনদেন বিশেষভাবে পর্যালোচনা করা হয়েছে। ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর একটি বেসরকারি ব্যাংকের রূপনগর শাখায় হিসাবটি খোলেন তিনি। হিসাব খোলার সময় ব্যবসার ধরন হিসেবে তথ্যপ্রযুক্তি, পরামর্শসেবা ও প্রশিক্ষণের কথা উল্লেখ করা হয়। বছরে ১ কোটি ২০ লাখ টাকা লেনদেন হবে বলে ঘোষণা দিলেও পরবর্তী দুই মাসে ওই হিসাবে ৩ কোটি ৫২ লাখ টাকা লেনদেন হয়। তদন্তকারীদের মতে, ওই হিসাবে নগদ উত্তোলন তুলনামূলক কম হলেও অর্থ পরিশোধ ও স্থানান্তরের পরিমাণ ছিল উল্লেখযোগ্য। ব্যবসার ধরন, লেনদেনের ধরন এবং ব্যবসার অনুমতিপত্রে দেওয়া তথ্যের মধ্যেও অসঙ্গতি পাওয়া গেছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। জাল দরপত্রের অভিযোগ তদন্তে ফয়সালের মালিকানাধীন অ্যাপল সফট আইটি ও পিনাকল সলিউশন ইন্টারন্যাশনালের মধ্যে একটি চুক্তির তথ্যও পেয়েছে সিআইডি। নথি অনুযায়ী, সরকারি তিনটি প্রকল্প যৌথভাবে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠান দুটি। পরবর্তী তদন্তে ওই প্রকল্পগুলোর দরপত্রের প্রস্তাব জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছিল বলে তথ্য পাওয়ার দাবি করেছে সিআইডি। তবে প্রকল্পগুলো বাস্তবায়নের কথা বলে ফয়সালের ব্যাংক হিসাবে ৫৭ লাখ ২৫ হাজার টাকা জমা দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। এ ছাড়া ঠিকাদারি ব্যবসার আড়ালে জাল দরপত্রের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার সুযোগ দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দুবাইয়ে বিনিয়োগের তথ্য সিআইডি জানিয়েছে, ফয়সালের সংযুক্ত আরব আমিরাতে একাধিকবার যাতায়াতের সুযোগসংবলিত পর্যটন ভিসা ছিল। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ফেরেন। এখন তার দুবাইয়ে কোনো সম্পদ বা বিনিয়োগ রয়েছে কি না, তা যাচাই করছে সিআইডির আর্থিক অপরাধ ইউনিট। সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে অবৈধভাবে অর্থ স্থানান্তর বা বিনিয়োগ করা হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। তদন্তে আরও উঠে এসেছে, ২০২৫ সালের ৪ নভেম্বর ফয়সাল তার স্ত্রীর নামে ৬৫ লাখ টাকার একটি এফডিআর করেন। হাদি হত্যা মামলায় প্রধান আসামি ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। ছয় দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে হাদি হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদের নাম আসে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বর্তমানে ফয়সাল ভারতে পুলিশের হেফাজতে রয়েছেন। আরটিভি/এসকে
হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী
রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকায় বাবা-মায়ের বকাঝকার পর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যাওয়া অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী
মায়ের জন্য নতুন ঘরের স্বপ্ন নিয়ে ঢাকায় এসে লাশ হয়ে ফিরলেন মেহেদী
‘মা, এবার ঢাকা থেকে ফিরে তোমার জন্য নতুন ঘর করে দেব’ মাকে এমন প্রতিশ্রুতি দিয়েই নির্মাণশ্রমিকের কাজে ঢাকায় এসেছিলেন ২৪ বছর বয়সী মেহেদী হাসান মিম। পরিবারের অভাব দূর করার পাশাপাশি জরাজীর্ণ ঘরটি সংস্কারের স্বপ্ন ছিল তার। তবে সেই স্বপ্ন পূরণের আগেই রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় প্রাণ হারিয়েছেন এই তরুণ।
মায়ের জন্য নতুন ঘরের স্বপ্ন নিয়ে ঢাকায় এসে লাশ হয়ে ফিরলেন মেহেদী
আরও পড়ুন
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো পাঁচটি নতুন ট্রাক
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির বিশেষ অভিযান ও জরিমানা
ডিএনসিসিতে ডেঙ্গু প্রতিরোধে কাজ করবেন ১৫০০ স্বেচ্ছাসেবক
স্মার্ট ও সবুজ নগরী গড়তে ডিএসসিসির ১ হাজার ৯০৪ কোটি টাকার পরিকল্পনা