নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিশাদ হাসান প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে বরগুনা পৌর শহরের পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিশাদ হাসান বরগুনা পৌরসভার আমতলা পাড় এলাকার বাসিন্দা।
এদিকে, বিকেলে যুবদল নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিশাদ হাসান আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিশাদ হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/আরএ/এআর




