শ্রীপুরে ব্যবসায়ীকে মারধর, জেলা ছাত্রদল নেতাকে অব্যাহতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ , ০৮:২১ পিএম


শ্রীপুরে ব্যবসায়ীকে মারধর, জেলা ছাত্রদল নেতাকে অব্যাহতি
ছবি: আরটিভি

তরমুজ নিতে নিষেধ করায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল। 

শুক্রবার (৭ মার্চ) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া রমিজ উদ্দিন সৈকত (৩০) গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। সে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদককে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে অব্যাহতিপ্রাপ্ত নেতার সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়।

অভিযুক্ত রমিজ উদ্দিন সৈকত বলেন, আমি ব্যবসায়ীকে মারধর করিনি। স্থানীয় একটি মহল সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি দাবি করেন, ওই ব্যবসায়ী তরমুজ মেপে অতিরিক্ত দামে বিক্রি করছিলো। এর প্রতিবাদ করলে ওই ব্যবসায়ী আমাকে মারধর করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ মার্চ) বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারেমৌসুমি ফল ব্যবসায়ী এনামুল হক মুন্সির কাছে টাকা না দিয়ে তরমুজ নিতে চায়। এতে ব্যবসায়ী নিষেধ করায় তাকে মারধর করে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission