ফ্যাসিস্ট সরকার খুশি মনে ঈদ করতে দেয়নি: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০৭:৫৪ পিএম


১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি: এ্যানি
ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট সরকার খুশি মনে ঈদ করতে দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিজ্ঞাপন

সোমবার (৩১ মার্চ) সকালে লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগাহ জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ঈদ আনন্দের দিন, খুশির দিন। বিগত ১৬ থেকে ১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট সরকার খুশি মনে ঈদ করতে দেয়নি। আজ দেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন করতে পারছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজ আমাদের মধ্যে আনন্দ ও খুশি বিরাজ করছে। আমরা যেন সামনের দিনগুলো এভাবেই ধরে রাখতে পারি। সেখানে যথেষ্ট ঐক্যের প্রয়োজন রয়েছে। সুদৃঢ় ঐক্যই আমাদের সবার মধ্যেই এ আনন্দ ধরে রাখতে পারবে। আমার বিশ্বাস আমরা সবাই সুন্দরভাবে আছি। মিলেমিশে আছি এবং থাকবো। এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।

এ সময় উপস্থিত ছিলেন সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ, জেলা কৃষক দলের সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আদনান, জেলা ছাত্রদলের সহসভাপতি শাহবাজ চৌধুরী জিদান প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission