বগুড়ায় ড্রেনে পড়ে শিশু নিখোঁজ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ০৯:১৫ পিএম


বগুড়ায় ড্রেনে পড়ে শিশু নিখোঁজ
ছবি: আরটিভি

বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির জমে থাকা পানিতে খেলতে গিয়ে ড্রেনের পাইপে পড়ে মো. ফাইম বাবু (৩) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফাইম ওই এলাকার মো. সোহেল রানার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাইম প্রতিবেশী আরেক শিশুর সঙ্গে ফাঁকা জমিতে বৃষ্টি জমে থাকা পানিতে খেলছিল। একপর্যায়ে ফাইমের পা পিছলে ড্রেনের পাইপের মধ্যে পড়ে নিখোঁজ হয়। সঙ্গে থাকা শিশুটি দ্রুত ফাইমের পরিবারের সদস্যদের খবর দিলে তারা স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে উদ্ধারে নামে। এখনো ড্রেনের পাইপ ও পাশের ডোবার আশপাশে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

শাহজানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে রাজশাহী ডুবুরি দলকে কল করা হয়েছে। 

আরটিভি/এমএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission