কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বিএনপি নেতা হাবিবের

কচুয়া (চাঁদপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০১:৫০ পিএম


কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বিএনপি নেতা হাবিবের
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান

চাঁদপুরের কচুয়া উপজেলার খাজুরিয়া-লক্ষীপুর পীর সোবহানিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন অস্ট্রেলিয়া বিএনপি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রায় এক হাজার শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

অনুষ্ঠান শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘জাকারান্ডা’ গাছের চারা রোপণ করেন। শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আনন্দ-উল্লাসে মেতে ওঠে।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন বিএসসি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান খাজুরিয়া-লক্ষীপুর বাজার এলাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। 

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন।

ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, তারেক রহমানের কাছে আমি শপথ করেছি—দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আমি ধানের শীষের পক্ষেই আছি; দলের বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।

তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির ২৫তম দফায় শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ ও যুগোপযোগী করার পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য হলো এমন প্রজন্ম তৈরি করা, যারা জ্ঞান, চরিত্র ও নেতৃত্বের গুণে বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission