ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঈদের পর ফিরতি যাত্রা নিরাপদ রাখতে মাঠে বিআরটিএ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১১:৩২ পিএম
নিরাপদ যাত্রা ও ভাড়া অনিয়মে কাজ করছে প্রশাসন : ছবি আরটিভি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেল। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহন খাতে অনিয়ম রোধে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম, ভিজিলেন্স টিম গঠন এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

রোববার (৩১ মে) দিনব্যাপী ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ টার্মিনাল, মাসকান্দা বাস টার্মিনাল এবং ঢাকা বাইপাস এলাকায় বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে যাত্রী সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় যাত্রীদের অতিরিক্ত ভাড়া প্রদান না করা, নির্ধারিত আসনসংখ্যার অতিরিক্ত যাত্রী বহন না করা, নিরাপদে সড়ক পারাপার এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানানোর বিষয়ে সচেতন করা হয়।

আরও পড়ুন

ঈদ-পরবর্তী যাত্রীসেবার মান বজায় রাখতে মোটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং জেলা ট্রাফিক পুলিশের সমন্বয়ে একটি বিশেষ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। টার্মিনাল থেকে প্রতিটি যানবাহন ছাড়ার আগে ভিজিলেন্স টিম গাড়ির কাগজপত্র, যাত্রীসংখ্যা ও ভাড়া সংক্রান্ত বিষয় যাচাই-বাছাই করছে।

এছাড়া বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের পক্ষ থেকে প্রতিটি যানবাহন ছাড়ার আগে চালকদের সচেতনতামূলক ব্রিফিং দেওয়া হচ্ছে। এতে অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং ট্রাফিক সাইন-সিগন্যাল মেনে সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর নির্দেশনা দেওয়া হচ্ছে।

একই সঙ্গে সড়কে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-১৯ এবং ঈদ উপলক্ষে গঠিত স্পেশাল মোবাইল কোর্ট টিম। এসব টিম অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে।

বিআরটিএ কর্মকর্তারা জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এছাড়া বিআরটিএ সদর কার্যালয়ে পরিচালিত ন্যাশনাল হেল্পলাইন সার্বক্ষণিক খোলা রয়েছে। যাত্রীরা সড়ক পরিবহন সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য হেল্পলাইনের মাধ্যমে জানাতে পারবেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু