চুয়াডাঙ্গায় ব্রাজিলের র্যালিতে অংশ নিতে গিয়ে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে চার ব্রাজিল সমর্থককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে র্যালি বের হওয়ার সময় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জরিমানার পাশাপাশি চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে উচ্চ শব্দ সৃষ্টি ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে মামলা দেওয়া হয় এবং মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যালিতে থাকা ব্রাজিল সমর্থকদের ধারণা, ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম সম্ভবত আর্জেন্টিনার সমর্থক।
আরটিভি/ এসকেডি




