ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লাকড়ি রাখার ঘরে মিলল বার্মিজ অজগর

বাসস

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১১:১২ পিএম
বার্মিজ প্রজাতির অজগর : ছবি সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে লাকড়ি রাখার ঘরে মিলল প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ প্রজাতির অজগর।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের নুর বক্স কন্ট্রাক্টরের বাড়ির মো.আজমের লাকড়ির ঘরে সাপটির দেখা মিলে।

আরও পড়ুন

খবর পেয়ে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমির হোসাইন শাওন অজগরটি উদ্ধার করেছেন।

তিনি জানান, মো. আজমের লাকড়ির ঘর থেকে রান্নার জন্য লাকড়ি আনতে গিয়ে পরিবারের সদস্যরা অজগরটি দেখতে পান। সম্ভবত খাদ্যের সন্ধানে সাপটি লোকালয়ে চলে আসে। প্রায় ১২ কেজি ওজনের বার্মিজ প্রজাতির এ অজগরটি দৈর্ঘ্যে ১২ ফুট হবে। অজগরটিকে পাহাড়ি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
এক ঘণ্টার অভিযানে প্রাণে বাঁচল হাইল হাওরের ‘বন্দি’ সাপ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুটের বার্মিজ অজগর উদ্ধার
মিরসরাইয়ে পৃথক স্থান থেকে দুই অজগর উদ্ধার
মাছ ধরার জালে উঠে এলো বার্মিজ অজগর