১৫ বছর শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন: রেজা কিবরিয়া

আরটিভি নিউজ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৬:৪২ পিএম


সরকারের সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই: রেজা কিবরিয়া
বিএনপিতে সদ্য যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

বিএনপিতে সদ্য যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। এতে সন্দেহ হয়, তার নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কি না।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাড়িতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. রেজা কিবরিয়া বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা দরকার সেটি বর্তমান সরকারের নেই। ফলে আগামী নির্বাচন নিয়েও গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে। তারা মুক্তিযুদ্ধ কোথায় করেছে। কলকাতায় কফি হাউজে বসে যুদ্ধ করেছে। তারা হলো প্রকৃত রাজাকার। তাদের দলে কোনো মুক্তিযোদ্ধা নেই। পলাতক শেখ হাসিনা একজন বীর উত্তমের বিধবা স্ত্রীকে বিনা চিকিৎসায় ৮ ঘণ্টা ফেলে রেখেছিল। হাসপাতালে কোনো নার্স, ডাক্তার তার চিকিৎসা দিতে দিতে পারেনি।

রেজা কিবরিয়া বলেন, নবীগঞ্জ-বাহুবল উপজেলার মানুষের সঙ্গে আমার রক্তের সম্পর্ক। আমার বাবা মন্ত্রী থাকাকালে এলাকার অনেক উন্নয়ন করেছেন। তিনি কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাসী ছিলেন না। কাজ করার পর জানাতেন সে কাজটি হয়ে গেছে। নার্সিং কলেজ প্রতিষ্ঠাসহ শিক্ষাপ্রতিষ্ঠান ব্যাপক উন্নয়ন করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission