খুঁজতে গিয়ে দেখে পুকুরে ভাসছে শিশু সৌরভ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৬:৩২ পিএম


খুঁজতে গিয়ে দেখে পুকুরে ভাসছে শিশু সৌরভ
পুকুর।

চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরে ডুবে সৌরভ খাঁন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারায়ণপুর পৌরসভার কালিকাপুর এলাকার খাঁন বাড়িতে এ মর্মান্তিক ঘটে।

নিহত সৌরভ মতলব উত্তর কালিকাপুর এলাকার খাঁন বাড়ির কাপড় ব্যবসায়ী মো. কায়েস খাঁনের ছোট ছেলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

স্বজনরা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিশু সৌরভ খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission