সরিষা ক্ষেতে যায় বলে বিষ দিয়ে ১০৮টি কবুতর হত্যা

আরটিভি নিউজ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৬:৩২ পিএম


সরিষা ক্ষেতে যায় বলে বিষ দিয়ে ১০৮টি কবুতর হত্যা
সরিষা ক্ষেতে যায় বলে বিষ দিয়ে ১০৮টি কবুতর হত্যা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলায় সরিষা ক্ষেতে যাওয়াকে কেন্দ্র করে বিষ প্রয়োগে ১০৮টি কবুতর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পদ্মশাখরা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে কবুতরের মালিক রায়হান কবির মঙ্গলবার (২ ডিসেম্বর) সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিজ্ঞাপন

রায়হান কবির জানান, তার বাড়িতে তিন শতাধিক কবুতরের একটি খামার রয়েছে। এর মধ্যে কিছু কবুতর মাঝে মাঝে স্থানীয় কৃষক ইসমাইল গাজীর সরিষাখেতে ঢুকে পড়ত। অভিযোগে তিনি উল্লেখ করেন, এ ঘটনাকে কেন্দ্র করে হিংসাবশত ইসমাইল গাজী সরিষা ক্ষেতে বিষ মেশান, যার ফলে তার ১০৮টি কবুতর মারা যায়। মৃত কবুতরগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা আবুল হোসেন মানার মাধ্যমে খবর পেয়ে রায়হান ঘটনাস্থলে গিয়ে মৃত কবুতরগুলো দেখতে পান।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে জানতে গেলে মঙ্গলবার ইসমাইল গাজীর বাড়িতে তাকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, কবুতর সরিষায় নষ্ট করায় তিনি বিষ প্রয়োগ করেছিলেন। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়লে এবং থানায় অভিযোগ দায়েরের পর তিনি গা-ঢাকা দেন।

ভোমরা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাহেব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ অভিযুক্তকে না পেয়ে তাকে (ইউপি সদস্যকে) ইসমাইলের সঙ্গে যোগাযোগ স্থাপনের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission