মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৬:১৮ পিএম


মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত।

মাগুরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার মাগুরা-মহম্মদপুর সড়কের মালিকগ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম শহরের স্টেডিয়াম পাড়ার মাহবুবুর রহমানের ছেলে।

জানা গেছে, নিহত আব্দুর রহিম বাড়ি থেকে যশোরের উদ্দেশ‌্যে মোটরসাইকেলে করে বের হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাগুরা সদর হাসপাতালে কর্মরত পুলিশ আবু বক্কার জানান, নিহত আব্দুর রহিম মহম্মদপুরের পলাশবাড়ী গ্রাম থেকে স্টেডিয়াম পাড়ার বাড়িতে আসার পথে মালিকগ্রাম ঘটনাস্থলে পৌছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম ঘটনাস্থলেই নিহত হয়। পরে তাকে স্থানিয়রা মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission