ট্রাকের চাপায় প্রাণ গেল ভ্যানচালকের

আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৬:১৮ পিএম


ট্রাকের চাপায় প্রাণ গেল ভ্যানচালকের
ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলায় ট্রাকের চাপায় আ. মমিন মোল্লা (৪৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার পাকারমাথা এলাকার আমিনুল বারীর রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন

আ. মমিন মোল্লা জয়পুরহাট সদর উপজেলার হিচমী মোল্লাপাড়া গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বটতলী থেকে পাকার মাথার দিকে খাদ্যবোঝাই একটি ট্রাক যাওয়ার সময় একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে আহত অবস্থায় ভ্যানচালকসহ তিন যাত্রীকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভ্যানচালক মমিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। 

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে হাসপাতালে গিয়ে জানা যায়- ভ্যানচালক আ. মমিন মারা গেছেন। আহত শিশুসহ তিনজনের চিকিৎসা চলছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission