ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, দুই নারীসহ আটক ৩

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম
ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান তোলার কারণে দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টা ও ২টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা তাহমিনা আক্তার (৪০), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মিষ্টি সুভাষ (২৮) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রকিবুল ইসলাম ওরফে দুর্জয় (৩২)।

পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাহমিনা আক্তারকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে শিশুসহ তিন সন্তানও ছিল। এছাড়া বেলা দুইটার দিকে স্মৃতিসৌধের বেদির সামনে থেকে রকিবুল ইসলাম ও স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে মিষ্টি সুভাষকে আটক করা হয়।

আটকের পর তাহমিনা আক্তার সাংবাদিকদের জানান, আগে তিনি সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন। বর্তমানে কিছু করছেন না। ২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পর থেকে একজন তৃণমূল কর্মী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করছেন।

আরও পড়ুন

তাহমিনা আক্তার আরও জানান, আজ সকালে বাসে তিন সন্তান নিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। নিজের ইচ্ছায় তিনি সন্তানদের নিয়ে এসেছেন।

আটক করে নিয়ে যাওয়ার সময় মিষ্টি সুভাষ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে আসছি। ব্যানারটা জননেত্রী শেখ হাসিনার পক্ষে ছিল। জননেত্রী শেখ হাসিনা কি বাংলাদেশের জন্য কিছু করে নাই? আমরা তিনজন আসছি। এটা তো বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ।’

আটককৃত আরেকজন রকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমি নেত্রীকে ভালোবাসি ও বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুর ভালোবাসার কারণেই আজ এখানে আসছি। আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক। আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেই আজ ২৬ মার্চ এখানে ফুল দিতে এসেছি।’

এদিকে আজ বিকেল পৌনে চারটার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানানো হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে এ–৪ সাইজের কাগজে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দল বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষে ‘সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লিখে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। তারা আশুলিয়া থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আরও পড়ুন
‘ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার’
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ