ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৫ দিনে ১২৫ একরে সেচ, আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষি

মো. কামাল হোসেন, নাটোর প্রতিনিধি

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম
গুগল এলএম নোটবুক ব্যবহার করে তৈরি গ্রাফিক্স। আরটিভি

আধুনিক সেচ প্রযুক্তি সেন্টার পিভট ইরিগেশন সিস্টেম ব্যবহারের মাধ্যমে দেশের কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। অস্ট্রিয়ার এই প্রযুক্তিতে কম খরচ ও স্বল্প সময়ে একসঙ্গে সর্বোচ্চ ১২৫ একর জমিতে সেচ দেওয়া সম্ভব। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে এই সেচব্যবস্থা প্রথম চালু হয়েছে নাটোরের বড়াইগ্রামে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পানি সাশ্রয়ী এই প্রযুক্তি কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে। নাটোরের বড়াই গ্রামে প্রথমবারের মতো আধুনিক এই সেচব্যবস্থার সফল যাত্রা শুরু হয়েছে। পদ্ধতিটিতে পাইপলাইনের সঙ্গে যুক্ত স্প্রিংকলারের মাধ্যমে উপর থেকে বৃষ্টির মতো সেচ দেওয়া হয়। এতে ফসল সমানভাবে পানি পায় এবং পানির অপচয় কম হয়। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৫ হাজার টাকা।

আরও পড়ুন

সংশ্লিষ্টদের মতে, এটি বর্তমানে দেশের সবচেয়ে আধুনিক ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি। একটি প্রকল্পের মাধ্যমে একসঙ্গে ১২৫ একর জমিতে সেচ দেওয়া সম্ভব হওয়ায় কৃষকের খরচ উল্লেখযোগ্যভাবে কমবে।

নাটোরের এক কৃষক বলেন, এ রকম সেচ ব্যবস্থা আগে কখনো দেখিনি। জিনিসটা ভালোই লাগছে। এতে চাষাবাদে উন্নতি হবে।

আরেক কৃষক বলেন, এই প্রযুক্তিতে ফসলের উৎপাদন বাড়বে। আমরা খুবই খুশি।

আরও পড়ুন

সহকারী ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী মাহাবুব-উল ইসলাম বলেন, আগে ১২৫ একর জমিতে সেচ দিতে প্রায় ২৫০ জন শ্রমিকের ৬০ দিন সময় লাগত। সেন্টার পিভট ইরিগেশন সিস্টেম ব্যবহার করে মাত্র পাঁচ দিনেই একই জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে।

নাটোর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ভবিষ্যতে এই ধরনের প্রকল্প কৃষকের মাঠে ছড়িয়ে দেওয়া হবে। এতে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কম সময়ে, কম পানি ব্যবহার করে বড় আকারের কৃষিজমিতে সেচ দেওয়ার এই আধুনিক ব্যবস্থা দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
সাতক্ষীরা সদরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
আরও পড়ুন
অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করাই রুবেলের শখ
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
বিয়ের চার মাস পর জানলেন ‘স্ত্রী’ একজন পুরুষ
মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, এর পর যা হলো