ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির খটক মাছ, আড়াই লাখ টাকায় বিক্রি 

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০২:২৪ পিএম
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে আনুমানিক ২৫ মন ওজনের খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একদল জেলেদের জালে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে ওঠে এবং জেলেরা সেটি আড়াই লাখ টাকায় বিক্রি করেন।

আরও পড়ুন

স্থানীয় একজন জানান, কাঁঠালিয়া উপজেলার অবস্থান বঙ্গোপসাগর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে। এখানকার অনেকেই নিয়মিতভাবে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। মঙ্গলবার ভোরে এই জেলেদের একটি দল বঙ্গোপসাগর থেকে ধরা বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস্য বন্দরে আসে। মাছটির ওজন আনুমানিক ২৫ মন। নিলামে ওঠার পর আমুয়ার মাছের আড়দ্দার আব্দুল হাই মাছটি আড়াই লাখ টাকায় কিনে নেন। এরপর তিনি মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিন চালিত ভ্যানে তুলে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যান।

তিনি আরও জানান, কাঁঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলো দারুণ খুশি। মাছটি আনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ১৪ বছর বয়সী সবুজের সন্ধান ১০ দিনেও মেলেনি।
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
নিখোঁজের একদিন হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
পাবনার বেড়ায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত থেকে সুপ্রভাত মদক নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার পুলিশ।
নিখোঁজের একদিন হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে বিক্রি করে দেওয়ার চেষ্টাকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে এক গৃহবধূকে উদ্ধার এবং মানব পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
আরও পড়ুন
মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা
অক্টোবরে যে মাছ খাওয়ায় বাড়তে পারে ঝুঁকি
পায়ুপথ দিয়ে ঢুকে জেলের শরীরে ‘বাসা বাঁধল’ বাইম মাছ, অতঃপর...
শিশুর গলায় মাছের কাঁটা ফুটলে ভাতের দলা খাওয়ানো কতটা নিরাপদ