শিশু শরীফা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৫:১৮ পিএম


শিশু শরীফা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন
শরীফা হত্যার দ্রুত বিচারের দাবিতে মানবন্ধন : ছবি আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শরীফা খাতুন নামে ৬ বছরের শিশু হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বাজারে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে ‘বাঙ্গাবাড়ি দাড়িপাতা নুরানি মাদ্রসা’র শিক্ষার্থী ও অভিাবকরা। নিহত শরিফা উক্ত মাদ্রসার শিশু শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।  

এ ঘটনায় নিহত শরিফার নানা আব্দুল করিম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এতে হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত শরিফার দুলাভাই অন্তরকে গ্রেপ্ততার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

শুক্রবার (৩ এপ্রিল) গোমস্তাপুর উপজেলার মকরমপুর এলাকায় তাফসির মাহফিল শোনার জন্য এসে নিখোঁজ হয় শিশু শরিফা। নাতনীর নিখোঁজের বিষয়টি জানিয়ে থানায় সাধারণ ডাইরি করেছিলেন শরিফার নানা আব্দুল করিম, সেই ডাইরির সূত্র ধরে জিজ্ঞাসাবাদের জন্য শরিফার দুলাভাই অন্তর (২০)কে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যেই রোববার (৫ এপ্রিল) বিকেলে গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে শিশু শরিফার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শরিফা খাতুন একই উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

বিজ্ঞাপন

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, শিশু শরিফা হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের বিষয়টি আসলেও আমরা প্রাথমিকভাবে সে ধরনের কোন সিমটম পায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে স্পষ্ট ধারনা পাওয়া যাবে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission