ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সীমান্তে ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই রাতের আধারে ভারত থেকে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়া হয়।

পরে বিজিবির বিভিষন বিওপির টহল দল বুধবার (১৪ জানুয়ারি) ভোরে তাদের আটক করে। ১৬ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যায়। এবং ৫/৬ বছর ধরে তারা ভারতের আগ্রা জেলায় বসবাস করতো। সেখান থেকে পুলিশ তাদের আটক করে। এরপর প্রায় ৩ বছর কারাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের হস্তান্তর করে।

পরে টিলাশন বিএসএফ ক্যাম্পের সদস্যরা চাড়াল চাড়ালডাংগা সীমান্তের ২১৯/২৯-আর নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠায়।

পরে বিজিবির টহল দল তাদের আটক করে। আটক সবাই বাংলাদেশী নাগরিক। তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম আরও জানান, আটককৃতদের বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ নিতে গেমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিকটক থেকে শ্যালিকার ‘কাছে আসা’, বিয়ের পর কর্মস্থলে অবাঞ্ছিত মাসুদ
টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে শালিকার সঙ্গে সম্পর্ক, পরে প্রথম স্ত্রীর সম্মতিতে তার ছোট বোনকে বিয়ে—এমন ঘটনা ঘিরে আলোচনায় আসা মো. মাসুদ রানাকে নিজের সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নওগাঁ জজ কোর্টের আইনজীবী মো. শাহীন কাদির ডলার। 
টিকটক থেকে শ্যালিকার ‘কাছে আসা’, বিয়ের পর কর্মস্থলে অবাঞ্ছিত মাসুদ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এতে সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন
ভ্যাট ফাঁকিতে অভিযুক্ত কারখানায় আগুন
ঢাকার ধামরাইয়ে সেপ্টেম্বর মাসে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ ওঠা জিনলিয়ান ইলেকট্রনিকস টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের কারখানায় আগুন লেগেছে বলে জানা গেছে।
ভ্যাট ফাঁকিতে অভিযুক্ত কারখানায় আগুন
সাজেকে অবরোধ চলছেই, সামনে এলো ‘নতুন সিদ্ধান্ত’
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র সদস্যদের অপসারণসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের পঞ্চম দিন চলছে। 
সাজেকে অবরোধ চলছেই, সামনে এলো ‘নতুন সিদ্ধান্ত’
একদিনের ব্যবধানে আরও কমলো পঞ্চগড়ের তাপমাত্রা
হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের অনুভূতি। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আজ তা নেমে এসেছে ১৬ ডিগ্রির ঘরে। 
একদিনের ব্যবধানে আরও কমলো পঞ্চগড়ের তাপমাত্রা
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে দুস্থ ও অসহায়দের মধ্যে বিশেষ অনুদান প্রদান
বাঁশ দিয়ে চার বন্ধুকে কুপোকাত, অতঃপর...
ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক
চলন্ত সিএনজি থেকে হঠাৎ চিৎকার, এরপরই ঘটে ‘আসল ঘটনা’