অপহৃত সেই ৬ রাবার শ্রমিক উদ্ধার

আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০৪:০১ পিএম


লামায় অপহৃত সেই ৬ রাবার শ্রমিক উদ্ধার
ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টংকাবতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকার রাবার বাগান থেকে শ্রমিককে অপহরণ করা হয়।

অপহৃতরা শ্রমিকরা হলেন- নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)। তারা সবাই লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission