ছুটির দিনে বাজার থেকে হঠাৎ করেই ‘উধাও’ ইলিশ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০২:৫৮ পিএম


ছুটির দিনে বাজার থেকে হঠাৎ করেই ‘উধাও’ ইলিশ
মঠবাড়িয়া মৎস্যবাজারে ইলিশ মাছের দাম আকাশছোঁয়া। ছবি: আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়া মৎস্যবাজারে যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছে ইলিশ মাছ। আর বাজারে যা মিলছে, তার দামও আকাশছোঁয়া। তাই, ছুটির দিনে খালি হাতেই ফিরতে হচ্ছে ক্রেতাদের।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পৌর শহরের মৎস্যবাজারে গিয়ে দেখা গেছে, অল্প সংখ্যক মাছ ব্যবসায়ী ইলিশ মাছ নিয়ে বসেছেন।

মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, আকারভেদে মাছের দামও বেড়েছে কয়েক গুণ। ২০০–২৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০–১১০০ টাকা, ৩০০–৩৫০ গ্রাম ১৩০০–১৪০০ টাকা, ৪০০–৫০০ গ্রাম ১৭৫০–১৮০০ টাকা, ৭০০–৮০০ গ্রাম ২৩০০–২৪০০ টাকা, ১ কেজি ৩০০০–৩৫০০ টাকা।

বাজার করতে আসা ক্রেতারা বলেছেন, ছুটির দিনে তারা বাজারে আসেন কম দামে মাছ-মাংস কিনতে, কিন্তু এসে দেখি সবকিছু চড়া দামে। অর্থের যোগান না বাড়লেও সব দ্রব্যমূল্যের দাম বেড়েছে। মাছ-মাংস যেন বিলাসী খাবার হয়ে গেছে। এখন, তারা ইলিশ মাছের পরিবর্তে পাঙ্গাস, তেলাপিয়া কিনছেন।

ক্রেতা রিয়াজুল হক বলেছেন, গত ছয় মাসে ইলিশ মাছের যে দাম, তাতে কেনা সম্ভব হয়নি। বাজারে অল্প কিছু মাছ আসলেও দাম থাকে আকাশচুম্বী।

উপজেলার বড় মাছুয়া মৎস্য আড়তের ব্যবসায়ী কামাল মীর জানান, চাহিদার তুলনায় পর্যাপ্ত মাছ পাওয়া যায় না। তাই মাছের দাম কিছুটা বেশি থাকে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক আরটিভিকে জানান, নদীতে পর্যাপ্ত ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। সাগরে নিষেধাজ্ঞা থাকার কারণে মাছ কম আসছে। মৎস্যবাজারে সাগরের মাছের চাহিদা অনেক বেশি থাকে। সেগুলো না আসার কারণে মাছের দাম কিছুটা বেশি।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission