গোয়েন্দা পুলিশ সেজে ডাকাতির চেষ্টা, দুজনকে গণধোলাই

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০৩:৪৬ পিএম


গোয়েন্দা পুলিশ সেজে ডাকাতির চেষ্টা, দুজনকে গণধোলাই

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়েন্দা পুলিশের পোশাক পরে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে কোটালীপাড়ার উপজেলার সিকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে একটি ব্যাগে স্বর্ণালংকার নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী দুই ভাই শিব শংকর কর্মকার ও কৃষ্ণ কর্মকার। পথিমধ্যে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭-৮ জনের ডাকাত দল মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় ডাকাতরা ছোট ভাই কৃষ্ণ কর্মকারকে মারধর করে সিকির বাজার এলাকায় ফেলে রেখে যায় এবং বড় ভাই শিব শংকর কর্মকারকে স্বর্ণালংকারসহ নিয়ে যায়। 

আরও পড়ুন

পরে ডাকাতির খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে স্থানীয় জনতা দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় এবং অপহৃত শিব শংকরকে উদ্ধার করে। তবে, এ সময় বাকি ৫ ডাকাত স্বর্ণালংকার নিয়ে মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। 

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ডাকাত ও দুই ব্যবসায়ীকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় আটককৃত ডাকাতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission