ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

নিজে খেলবেন বলে শিশুদের মাঠ থেকে বের করে দিলেন ইউএনও, দিলেন হুমকি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০১:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের মাঠে বহু প্রজন্ম ক্রিকেট খেলে বড় হয়েছেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের হুমকিতে হঠাৎ থেমে যায় সেই চিরচেনা ছন্দ। নিজে খেলবেন বলে হুমকি দিয়ে মাঠ থেকে শিশুদের বের করে দেন ইউএনও। স্থানীয়দের সঙ্গে বিষয়টি নিয়ে বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অভিযোগ উঠেছে, তিনি উপজেলা পরিষদের সামনের ওই মাঠে শিশুদের খেলতে নিষেধ করে। পরে শিশুরা বিষয়টি মীমাংসার জন্য বড়দের ডেকে নিয়ে গেলে তাদের সঙ্গেও বিবাদে জড়ান ইউএনও নাজমুল।

এ নিয়ে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাতে ক্রিকেট ব্যাট নিয়ে ইউএনও স্থানীয় শিশু-কিশোরসহ বিষয়টি নিয়ে আলোচনা করতে যাওয়া কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েছেন ইউএনও মো. নাজমুল ইসলাম।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘তোমরা এখানে কেন খেলতে আসছো? এই মাঠে আমরা অফিসের লোকজন খেলবো, তোমরা অন্য কোথাও যাও।’

এ সময় স্থানীয়রা বিকল্প মাঠের কথা জানতে চাইলে ইউএনও উত্তেজিত হয়ে নিজের শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ টেনে কথা বলেন, ‘কোন সাহসে তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলো, তোমার এই যোগ্যতা আছে?’

একপর্যায়ে তিনি মাঠ থেকে পিচ তুলে ফেলার হুমকিও দেন।

স্থানীয় বাসিন্দা করিম শেখ বলেন, এই মাঠে আমাদের ছেলেরা ছোটবেলা থেকে খেলছে। কখনো কোনো সমস্যা হয়নি। এখন হঠাৎ করে তাদের সরিয়ে দেওয়া সত্যিই কষ্টের।

একইভাবে স্থানীয় খেলোয়াড় রাকিব হোসেন জানান, এই মাঠ শুধু খেলার জায়গা নয়, বরং তাদের শৈশব-কৈশোরের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। তাই ঘটনাটি তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করেছে।

আরও পড়ুন

তবে ঘটনার পর সমালোচনার মুখে ইউএনও মো. নাজমুল ইসলাম এটিকে একটি ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে এবং এখন থেকে স্থানীয়রাই মাঠে খেলবে। পাশাপাশি তিনি স্বীকার করেন, পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করা তার ঠিক হয়নি।

তবে রোববার (৩ মে) বিকেলে সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায়, এক সময়ের কোলাহলপূর্ণ মাঠটি ফাঁকা পড়ে আছে। খেলার জন্য সেখানে যায়নি কেউ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাস্তায় মিলল দেশি কড়ি কাইট্টা, উদ্ধারের পর অবমুক্ত
শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকা থেকে একটি দেশি কড়ি কাইট্টা উদ্ধার করে পরে তা জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।  
রাস্তায় মিলল দেশি কড়ি কাইট্টা, উদ্ধারের পর অবমুক্ত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ‘ধান্দা রফিক’ গ্রেপ্তার
চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক ওরফে ধান্দা রফিককে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ‘ধান্দা রফিক’ গ্রেপ্তার
পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের ধাক্কায় অটোভ্যানে থাকা বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২
রংপুরের গংগাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে স্থানীয় লোকজনের গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী
আরও পড়ুন
এমপির বক্তব্যে ইউএনও’র হাততালি, ব্যাখ্যার সময় বনে গেলেন ‘বিএনপি নেতা’ 
সিঁড়ি বাইতে হিমশিম ৮০ বছরের বৃদ্ধা, চেয়ার ছেড়ে নিচে নামলেন ইউএনও
সড়ক দুর্ঘটনাতেও দায়িত্ববিচ্যুত হননি ইউএনও মেহেদী হাসান
দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিলো সরকার