ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে হেলে পড়া ভবনে ‘সতর্কতা নোটিশ’, আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, চাঁদপুর, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০১:২৮ পিএম
হেলে পড়া বহুতল ভবন : ছবি আরটিভি

চাঁদপুর শহরে বহুতল একটি ভবনের উপর হেলে পড়েছে আরেকটি বহুতল ভবন। এই নিয়ে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে চরম আতঙ্ক। খবর পেয়ে চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে যান। ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের দ্রুত ভবন থেকে নেমে যাওয়ার জন্য বলেন এবং দুটি ভবনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়া হয়।

রোববার (৩ মে) দুপুরে চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় অবস্থিত মো. শাহ আলম ঢালী ও পাশবর্তী মো. শাহজাহানের ভবন দুটির একটি হেলে পড়ায় এলাকাবাসীর মাঝে এ আতঙ্কে সৃষ্টি হয়েছে।

মো. শাহ আলম ঢালী জানান, ২০১২ সালে তিনি চারতলা ভবন নির্মাণ করেন। পৌরসভার নকশা অনুযায়ী ভবন নির্মাণ করা হয়। কিন্তু, তার প্রতিবেশী মো. শাহজাহান-এর ভবন হেলে তার ভবনের দিকে ঝুঁকে পড়েছে। এতে করে তিনি আতঙ্কে রয়েছেন। বিষয়টি তিনি চাঁদপুর পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেন।

আরও পড়ুন

অন্যদিকে, অপর ভবন মালিক মো. শাহজাহান বলেন, ২০১৫ সালে তিনি চারতলা ভবন নির্মাণ করেন। কি কারণে ভবনে সমস্যা হয়েছে, সে সম্পর্কে তিনি অবগত নন। পৌরসভার নিয়ম মোতাবেক ভবন নির্মাণ করা হলেও দেশের বাইরে অবস্থানের কারণে তিনি সঠিকভাবে ভবন নির্মাণ তদারকি করতে পারেননি বলে জানান।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ভবন দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে ভবন দুটির বাসিন্দা ছাড়াও এলাকাবাসী আতঙ্কে রয়েছে।

চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, খবর পেয়ে পৌরসভার পক্ষ থেকে কর্মকর্তা- কর্মচারীদের ঘটনাস্থলে পাঠিয়ে নোটিশ টাঙানোর নির্দেশ দেয়া হয়েছে। ভবন দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবন মালিক ও ভাড়াটিয়াদের ভবন ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সোহরাব হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবন নির্মাণ কাজ ত্রুটি থাকায় একটি ভবন কিছুটা হেলে পড়েছে। এতে দুটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবন দুটিতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়া হয়। এছাড়া সেখানে বসবাসরত বাসিন্দাদের ভবন ত্যাগ করার পরামর্শ দেয়া হয়।

তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
মা ইলিশ রক্ষায় জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’
হঠাৎ পুতিনকে নিয়ে আতঙ্কে ইউরোপ!
পদ্মায় কমেছে পানি, বেড়েছে সাপ আতঙ্ক
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে বিএনপি নেতার মৃত্যু