ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৫:৫২ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের ধাক্কায় তাসলিমা আক্তার (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ১০টার দিকে মন্দবাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসলিমা আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইস গ্রামের শানু মিয়ার মেয়ে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন মন্দবাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন ১৭৯/৯ কিলোমিটার পয়েন্টের আপ লাইনে পৌঁছালে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তাসলিমা আক্তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন কুমার নাগ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, তাসলিমা আক্তার প্রায় ৭ থেকে ৮ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission