ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মক্তবে শিশুদের যৌন হয়রানি, ইমামকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

নড়াইলে মক্তবে পড়তে আসা শিশুদের যৌন হয়রানির অভিযোগে মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দুপুরে নড়াইল সদর উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল উপজেলার রুখালী গ্রামের বাসিন্দা এবং চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম বায়তুস সালাম জামে মসজিদে ইমামতির পাশাপাশি প্রতিদিন ভোরে মসজিদের বারান্দায় স্থানীয় শিশুদের আরবি পড়াতেন। অভিযোগ রয়েছে, মক্তবে পড়তে আসা শিশুদের তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে আসছিলেন। সবশেষ গত ৫ জুন এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে ডেকে নেন তিনি। সেখানে ওই শিশুকে যৌন নিপীড়ন করা হয়। ভুক্তভোগী শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানায়। পরে আরও কয়েকজন শিশুও একই ধরনের হেনস্তার শিকার হয়েছে বলে পরিবারের কাছে দাবি করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে শুক্রবার দুপুরে আমিনুল ইসলামকে ঘিরে ধরেন। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

আরও পড়ুন

এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমাম শিশুদের যৌন হয়রানি করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
খুলনার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১-এর যৌথ দল।
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
যে গ্রামে নারীরাই সামলান পূজার সব দায়িত্ব
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুর সাহাপাড়ায় দুর্গাপূজার সব আয়োজন করছেন নারীরা। প্রতিমা সাজানো, মন্দিরের সাজসজ্জা, বাজার-সদাই, পুরোহিত ঠিক করা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন— সব দায়িত্বই পালন করছেন তারা। এ উদ্যোগের শুরু ২০২৫ সালে, যখন কয়েক বছর ধরে পুরুষদের উদ্যোগে পূজার আয়োজন বন্ধ ছিল।
যে গ্রামে নারীরাই সামলান পূজার সব দায়িত্ব
৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
টানা ৬ দিন বন্ধ থাকার পর বুধবার (১৪ অক্টোবর) থেকে চালু হয়েছে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল।
৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের
হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের পুকুরে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের
১০ টাকার বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নির্জনে নিয়ে গেলেন ভ্যানচালক
বরগুনায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে জলিল (৫০) নামে এক ভ্যানচালকের বিরুদ্ধে।
১০ টাকার বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নির্জনে নিয়ে গেলেন ভ্যানচালক
আরও পড়ুন
৭০% কাজ শেষ, এর মাঝেই বাতিল হলো নবগঙ্গা সেতুর চুক্তি
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী