ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সাবেক উপজেলা চেয়ারম্যান আটক 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
মোস্তফা গোলাম কবির। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবিরকে (৫৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনাম।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘ডেভিল হান্ট’ তালিকাভুক্ত হিসেবে মঙ্গলবার বিকেল ৫টার দিকে পাথরঘাটা পৌর এলাকার তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন

জানা গেছে, মোস্তফা গোলাম কবির ২০১৯ সালের পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন দাদুকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করলেও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসেনের কাছে পরাজিত হন।

আটক মোস্তফা গোলাম কবিরের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ভোর হলেই বিয়ে, গায়ে হলুদের রাতে বরের মৃত্যু
গাইবান্ধায় বিয়ের আগের দিন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন ২১ বছর বয়সী আরিফ শাহরিয়ার সৌমিক। কনের বাড়িতে বরবরণের আয়োজন, বরের বাড়িতে বিয়ের প্রস্তুতি সবকিছু মুহূর্তেই পরিণত হয়েছে শোকের আবহে।
ভোর হলেই বিয়ে, গায়ে হলুদের রাতে বরের মৃত্যু
এবার বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
শুক্রবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। 
এবার বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
আরও পড়ুন
ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
দিল্লিতে আন্দোলনকারী ভেবে বিজেপি নেতার মেয়েকে আটক
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪