খাল দখলমুক্ত করতে কোনো ছাড় নয়: জিয়াউদ্দিন হায়দার

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৪:১৬ এএম


খাল দখলমুক্ত করতে কোনো ছাড় নয়: জিয়াউদ্দিন হায়দার
ছবি : সংগৃহীত

খাল দখলমুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিকনা এলাকায় উচ্ছেদ অভিযানের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

জিয়াউদ্দিন হায়দার বলেন, খালের জমি দখলমুক্ত করা গেলে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, খালের জমিতে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। দখলমুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে খালের সীমানায় থাকা যেকোনো স্থাপনা ভেঙে সরিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর এলাকার খালগুলো দখলমুক্ত রাখা, পানি প্রবাহ স্বাভাবিক রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য খালেও একই ধরনের উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission