ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আফগান যুদ্ধে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:২২ পিএম
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র কখনো বিপদে পড়লে ন্যাটোভুক্ত দেশগুলো পাশে দাঁড়াবে কি না, তা নিয়ে প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অতীতে আফগানিস্তান যুদ্ধে ন্যাটো সেনা পাঠালেও তারা সম্মুখ সমরে লড়াই না করে পেছন থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল। ট্রাম্পের এমন অপমানজনক মন্তব্যে আটলান্টিক মহাসাগরের দুই পাড়েই শুরু হয়েছে চরম কূটনৈতিক উত্তেজনা। বিশেষ করে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই বক্তব্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরও পড়ুন

ট্রাম্পের এই দাবি ন্যাটোর মূল ভিত্তি ‘আর্টিকেল-৫’ নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে, যেখানে বলা আছে কোনো এক সদস্য দেশের ওপর হামলা মানে পুরো জোটের ওপর হামলা। ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্র যখন এই ধারাটি কার্যকর করেছিল, তখন যুক্তরাজ্য, কানাডা এবং ডেনমার্কের মতো দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিল। ট্রাম্পের অভিযোগ—ন্যাটো জোটের সাহায্য পাওয়ার বিষয়টি অনিশ্চিত এবং তারা কেবল নামমাত্র সেনা পাঠিয়ে দায় সারে।

তবে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ডাউনিং স্ট্রিট এক কড়া বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের আত্মত্যাগ ও সাহসিকতা নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকা উচিত নয়। পরিসংখ্যান অনুযায়ী, আফগানিস্তানে লড়াই করতে গিয়ে প্রায় সাড়ে চারশ ব্রিটিশ সেনা প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার সেনা পঙ্গুত্ব বরণ করেছেন। ট্রাম্পের ‘পেছনে থাকার’ তত্ত্বকে তাই ব্রিটিশ সামরিক বাহিনীর জন্য চরম অবমাননাকর হিসেবে দেখছেন লন্ডনের নীতি নির্ধারকরা।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অনমনীয় মনোভাব ন্যাটো জোটের অভ্যন্তরে আস্থার সংকট আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে যখন বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, তখন মার্কিন প্রেসিডেন্টের এমন অবস্থান মিত্র দেশগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
আলবানিজ বলেন, ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টমানের সঙ্গে কথা বলে তিনি এই ঘটনায় অস্ট্রেলিয়ার চরম উদ্বেগের কথা জানিয়েছেন।
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
সকালের নাশতায় টোস্টের সঙ্গে গরম গরম বেকড বিনস অনেকেরই পছন্দের খাবার। তবে সেই বেকড বিনসই যদি রান্না করা হয় বিশাল এক হাঁড়িতে, তাহলে তা হয়ে উঠতে পারে বিশ্ব রেকর্ডের অংশ। এমনই এক নজির গড়েছে তুরস্কের কেলকিট শহর।
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই
বারবার পুলিশের চোখ ফাঁকি দিয়েও শেষ রক্ষা হলো না এক মাদক কারবারির। গ্রেপ্তার এড়াতে নিজের বাড়ির আলমারিতে লুকিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই
হঠাৎ ৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ঘটনা কী
‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বুধবার কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে রোড রোলার চালিয়ে এসব ফেনসিডিল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধ্বংস করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি রুপি।
হঠাৎ ৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ঘটনা কী
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
জন্মসূত্রে সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে দেশটির সরকার।
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো ম্যাক্রোঁর 
মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়