ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

স্টারমারকে মিথ্যাবাদী বলায় সংসদ থেকে বহিষ্কার লি অ্যান্ডারসন, জারা সুলতানা

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সংসদে তীব্র উত্তেজনার মধ্যে বিরোধী দল রিফর্ম ইউকের এমপি লি অ্যান্ডারসনকে সংসদ কক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে মিথ্যা বলছেন বলে মন্তব্য করার পরই এই ব্যবস্থা নেওয়া হয়।

ঘটনাটি ঘটে পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগে নিরাপত্তা যাচাই সংক্রান্ত বিতর্ককে ঘিরে। লি অ্যান্ডারসন বলেন, 'প্রধানমন্ত্রীকে কেউ বিশ্বাস করে না, তিনিও মিথ্যা বলছেন।' তার এই মন্তব্যে সংসদের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন।

স্পিকার জানান, সংসদে কাউকে সরাসরি মিথ্যাবাদী বলা নিয়মবহির্ভূত। তিনি লি অ্যান্ডারসনকে মন্তব্য প্রত্যাহার করতে বলেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে আরও কঠোর ভাষায় মন্তব্য করে বলেন, 'তিনি (মি. স্টারমার) পুরো জাতিকে বিভ্রান্ত করছেন। তাই আসুন, বিষয়টিকে তার আসল রূপে তুলে ধরি। প্রধানমন্ত্রী একজন নির্লজ্জ মিথ্যাবাদী।'

আরও পড়ুন

এরপরই স্পিকার ঘোষণা দেন, লি অ্যান্ডারসনকে সংসদ কক্ষ ত্যাগ করতে হবে।

একই অধিবেশনে আরও উত্তেজনা দেখা যায়। আরেক এমপি জারা সুলতানাকেও একই কারণে সংসদ থেকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সংসদে অভিযোগ করেন, ম্যান্ডেলসনের নিয়োগ নিরাপত্তা যাচাই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তাকে ইচ্ছাকৃতভাবে জানানো হয়নি। তিনি বলেন, এটি কোনো ভুল ছিল না। বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য গোপন করা হয়েছিল।

এই ঘটনার পর পরই ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা স্যার ওলি রবিনসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে তার ঘনিষ্ঠরা দাবি করেছেন, তিনি কোনো ভুল করেননি। তাকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে।

সব মিলিয়ে ম্যান্ডেলসন বিতর্ককে কেন্দ্র করে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গন এখন চরম উত্তেজনায় রয়েছে।

সূত্র: দ্য মিরর

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
স্টারমারের বিদায় নিয়ে চাপ বাড়ছে, ব্রিটেনের ক্ষমতায় আসছেন বার্নহ্যাম?