ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিল জাপান সরকার

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ এএম
ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন ধরে অনুসরণ করা শান্তিপূর্ণ নীতিতে বড় পরিবর্তন এনেছে জাপান। দেশটি এখন থেকে যুদ্ধাস্ত্র বিদেশে রপ্তানির অনুমতি দিচ্ছে। যার মধ্যে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজও থাকতে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে টাকাইচির নেতৃত্বাধীন মন্ত্রিসভা এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে জাপানের প্রতিরক্ষা নীতি বড় ধরনের পরিবর্তনের দিকে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের বরাতে এমনটাই জানা যায়।

সরকার জানিয়েছে, এখন থেকে জাপানে তৈরি সব ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম শর্তসাপেক্ষে বিদেশে বিক্রি করা যাবে। তবে এসব অস্ত্র জাতিসংঘ সনদ মেনে ব্যবহারের নিশ্চয়তা থাকতে হবে। টাকাইচি বলেন, 'কঠিন নিরাপত্তা পরিস্থিতিতে কোনো দেশ একা নিজের শান্তি রক্ষা করতে পারে না।'

আরও পড়ুন

আগে জাপানে ১৯৬৭ ও ১৯৭৬ সালের নীতির কারণে শুধুমাত্র অ-ঘাতক সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমতি ছিল। যেমন নজরদারি বা মাইন অপসারণ যন্ত্র।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী অন্তত ১৭টি দেশ জাপানের অস্ত্র কিনতে পারবে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া উল্লেখযোগ্য। অস্ট্রেলিয়ার সঙ্গে ইতোমধ্যে প্রায় ৭ বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ নির্মাণ চুক্তিও করেছে জাপান।

তবে জাপান জানিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে থাকা দেশে অস্ত্র রপ্তানি সাধারণত নিষিদ্ধ থাকবে। কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে।

এদিকে টাকাইচির এই সিদ্ধান্তের মধ্যেই তিনি টোকিওর বিতর্কিত ইয়াসুকুনি মন্দিরে প্রার্থনাসংক্রান্ত উপহার পাঠিয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহতদের স্মরণে তৈরি এই মন্দিরে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত কয়েকজন ব্যক্তির নাম রয়েছে। যা প্রতিবেশী চীন ও দক্ষিণ কোরিয়ার জন্য দীর্ঘদিন ধরে সংবেদনশীল বিষয়।

বিশ্লেষকদের মতে, টাকাইচি প্রশাসন জাপানের দীর্ঘদিনের শান্তিপূর্ণ অবস্থান থেকে ধীরে ধীরে সরে এসে শক্তিশালী প্রতিরক্ষা নীতির দিকে এগোচ্ছে। যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে।


সূত্র: আল জাজিরা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
শতশত মরদেহের ভেতর থেকে পোশাক দেখেই ছেলেকে চিনেছিলেন মা
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা