মিয়ানমারে মিলল ১১ হাজার ক্যারেটের ‘অত্যন্ত দুর্লভ’ রুবি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৮:৫৮ পিএম


মিয়ানমারে মিলল ১১ হাজার ক্যারেটের ‘অত্যন্ত দুর্লভ’ রুবি
ছবি: সংগৃহীত

মিয়ানমারের গহীন অরণ্যঘেরা মোগোক উপত্যকা আবারও তার রহস্যময় ভাণ্ডার উন্মোচন করল। এবার সেখান থেকে উত্তোলন করা হয়েছে ১১ হাজার ক্যারেটের একটি বিশালাকার রুবি। রত্নপাথরের ইতিহাসে এটিকে অন্যতম বড় ও বিরল আবিষ্কার হিসেবে গণ্য করা হচ্ছে। খবর জিও নিউজর। 

দেশটির নতুন সামরিক-সমর্থিত সরকার এক বিবৃতিতে জানায়, মোগোক এলাকায় খননকাজের সময় রুবিটি পাওয়া যায়। সরকার বলেছে, রুবিটি ‘অসাধারণ বড়, বিরল এবং অত্যন্ত দুর্লভ’।

বিবৃতিতে আরও বলা হয়, রত্নটির মূল রঙ বেগুনি-লাল আভাযুক্ত, যার গভীরে মিশে আছে হালকা হলুদাভ আন্ডারটোন। স্বচ্ছতা ও রঙের তীব্রতার কারণে বিশেষজ্ঞরা একে উচ্চমানের রত্ন হিসেবে প্রাথমিক স্বীকৃতি দিয়েছেন। যদিও এর সুনির্দিষ্ট বাজারমূল্য এখনো প্রকাশ করা হয়নি, তবে আন্তর্জাতিক বাজারে এমন রত্নের দাম কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া মোটেও বিস্ময়কর নয়।

আরও পড়ুন

মোগোক উপত্যকা যুগ যুগ ধরে রত্নপ্রেমী আর সম্রাটদের আকর্ষণের কেন্দ্রে। এখানকার বিখ্যাত ‘পিজন ব্লাড’ বা কবুতরের রক্তবর্ণের গাঢ় লাল রুবি বিশ্বজুড়ে অতুলনীয়। ১৯৯৬ সালে একই এলাকায় প্রায় ২১ হাজার ৪৫০ ক্যারেটের একটি রুবি পাওয়া গিয়েছিল। নতুন পাওয়া রুবিটি আকারে তার চেয়ে ছোট হলেও গুণগত মানে অনেক বেশি সমৃদ্ধ বলে ধারণা করা হচ্ছে।

মুনমুন ও কুয়াশায় ঘেরা এই উপত্যকা যেমন সৌন্দর্যের আধার, তেমনি এটি যুগ যুগ ধরে রাজা আর যুদ্ধবাজদের রক্তক্ষয়ী লড়াইয়ের সাক্ষী। 

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার জান্তা শাসনের অধীনে রয়েছে। গত মাসে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনের পর সাবেক সেনাপ্রধান বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission