ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৬:৩৭ পিএম
চীনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে (বায়ে) এবং লি শাংফু (ডানে)। ছবি: সংগৃহীত

ঘুষ ও দুর্নীতির দায়ে ওয়েই ফেংহে এবং লি শাংফু নামে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন চীনের সামরিক আদালত।

বৃহস্পতিবার (৭ মে) চীনের সাবেক ওই দুই মন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালীন ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে সর্বোচ্চ সাজা দিয়েছেন সামরিক আদালত। তবে, উভয়ের ক্ষেত্রে এই দণ্ড কার্যকর দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

দেশটির সামরিক আদালত পৃথক রায়ে এই দণ্ড ঘোষণা করেছে। দণ্ডপ্রাপ্ত ওয়েই ফেংহে এবং লি শাংফু—উভয়ই চীনের প্রভাবশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের সাবেক সদস্য এবং সাবেক স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

আদালতের রায় অনুযায়ী, ওয়েই ফেংহেকে ঘুষ গ্রহণের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্যদিকে, লি শাংফুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ঘুষ প্রদান—উভয় অভিযোগেরই প্রমাণ মিলেছে।

দেশটির সাবেক এই দুই মন্ত্রীর মৃত্যুদণ্ডের পাশাপাশি আজীবনের জন্য সব ধরনের রাজনৈতিক অধিকার বাতিল করা হয়েছে। সেই সঙ্গে তাদের ব্যক্তিগত সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, দুই বছরের স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর আইন অনুযায়ী তাদের এই সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে। এরপর তারা আর কোনও সাজা মওকুফ বা কারামুক্তির সুযোগ পাবেন না।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা একটি ভুল সিদ্ধান্ত ছিল। শুক্রবার (৯ অক্টোবর) রিশন লেজিয়ন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।  ইয়ার গোলান জানান, ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা ইসরায়েলের স্বার্থের অনুকূলে আসেনি। খামেনির পর তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ায় ইরানের নেতৃত্ব আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে বলে দাবি করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তিনি বলেন, ইরান সরকারকে উৎখাত করার একটি অবাস্তব লক্ষ্য তাড়া করছেন তিনি, যা বাস্তবে অর্জিত হয়নি। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার জবাবে মিসাইল ও ড্রোন হামলা চালায় তেহরান এবং কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র: আনাদোলু এজেন্সি আরটিভি/এসআর
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
যুক্তরাষ্ট্রে জ্বালানির উচ্চমূল্য কমাতে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ডিজেল কেনার চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প