ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চীনের এজেন্ট হয়ে যুক্তরাষ্ট্রে ছদ্মনামে সাংবাদিকতা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
ছবি প্রতীকী

চীনের এজেন্ট হিসেবে আমেরিকায় ছদ্মনামে সাংবাদিকতা করার ঘটনায় দোষ স্বীকার করেছেন থমাস পকেন দ্বিতীয় নামে এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে চীনে বসবাসকারী ওই মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি চীনা কর্তৃপক্ষের জন্য তথ্য সংগ্রহ ও প্রভাব বিস্তারের কার্যক্রমে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (৪ জুন) সাংবাদিক থমাস পকেন একটি মার্কিন আদালতে দোষ স্বীকার করেন। আগামী ১ সেপ্টেম্বর তার সাজা ঘোষণা করা হবে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

কেন ছদ্মনামে সাংবাদিকতা?
থমাস পকেন দ্বিতীয় ‘টম ম্যাকগ্রেগর’ নামে লেখালেখি করতেন। বাবার সঙ্গে নামের বিভ্রান্তি এড়ানোর জন্য তিনি এই নাম ব্যবহার করতেন। তার বাবা ছিলেন নব্বইয়ের দশকে টেক্সাস রিপাবলিকান পার্টির চেয়ারম্যান এবং পরে গভর্নর পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১০ সাল থেকে চীনে বসবাস করে দেশটির একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যমে কাজ করেছেন তিনি।

এসব প্রতিবেদন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে পৌঁছানো হবে জানিয়ে মার্কিন কর্তৃপক্ষের অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে পকেন চীনা গোয়েন্দা-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কাজ করছিলেন। তাদের মধ্যে ‘ক্যাথি’ নামে এক নারীও ছিলেন। ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন প্রতিবেদন সরবরাহের বিনিময়ে তিনি প্রায় এক লাখ মার্কিন ডলার পেয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র সফরের ব্যয়ও বহন করা হয়েছিল।

আরও পড়ুন

২০২৫ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে গ্রেপ্তার
আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীন থেকে ওয়াশিংটনে আসার পর পকেন এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা করেন, যিনি তৎকালীন ট্রাম্প প্রশাসনে চাকরি পাওয়ার চেষ্টা করছিলেন। সেখানে তিনি ওই ব্যক্তিকে একটি সিম কার্ড দেন এবং চীনের জন্য প্রতিবেদন তৈরির বিনিময়ে ১০ হাজার ডলার দেওয়ার প্রস্তাব করেন।

তদন্তকারীদের দাবি, পকেন বিশ্বাস করতেন ওই ব্যক্তি প্রশাসনে চাকরি পেলে গোপন তথ্য বেইজিংকে সরবরাহ করতে পারবেন। পরে এফবিআইয়ের নজরদারিতে অনুষ্ঠিত এক বৈঠকেও তিনি একই ধরনের প্রস্তাব পুনরায় দেন। পরে ওই মাসেই তাকে গ্রেপ্তার করা হয়।

আইন লঙ্গন ও গোপন তথ্য সংগ্রহের চেষ্টা
মার্কিন তদন্ত সংস্থার অভিযোগ, পকেন নিজেকে চীনা এজেন্টদের সঙ্গে এমন ব্যক্তিদের সংযোগকারী হিসেবে দেখতেন, যারা সংবেদনশীল তথ্য সরবরাহ করতে সক্ষম। এ ছাড়া তিনি চীনের উহান শহরের কয়েকজন ব্যক্তির কাছেও বিভিন্ন প্রতিবেদন বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত ও বিচার বিভাগ সম্পর্কে গোপন তথ্য জানতে আগ্রহী ছিলেন।

আরও পড়ুন

মার্কিন আইন অনুযায়ী, বিদেশি সরকারের পক্ষে কাজ করলে ‘ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট’-এর অধীনে নিবন্ধন করতে হয় এবং অ্যাটর্নি জেনারেলকে অবহিত করতে হয়। তদন্তে দেখা গেছে, পকেন এসব আইনি বাধ্যবাধকতা পালন করেননি। এ কারণেই তার বিরুদ্ধে বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

পকেনের আইনজীবীর বক্তব্য
পকেনের আইনজীবী চার্লস বার্নহ্যাম এক বিবৃতিতে বলেন, তার মক্কেল দোষ স্বীকারের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই চীনের পক্ষে কাজ করার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেন, পকেনের উদ্দেশ্য ছিল চীনের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং দেশটিতে ধর্মীয় স্বাধীনতার প্রসারে সহায়তা করা।

বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, বিষয়টি কেবল সাংবাদিকতা বা মতবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং বিদেশি সরকারের পক্ষে নিবন্ধন ছাড়াই প্রভাব বিস্তার ও তথ্য সংগ্রহের কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত ছিল।

সূত্র: গালফ নিউজ

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনী সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি 
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনী সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি 
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
আরও পড়ুন
ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী