ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মোদীর বিরুদ্ধে মাঠে নামতে এবার দেশে ফিরলেন অভিজিৎ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০১:৫৭ পিএম
মোদীর বিরুদ্ধে তরুণদের রাজপথে নেতৃত্ব দিতে নিজ দেশে ফিরলেন অভিজিৎ । ছবি: সংগৃহীত

ভারতে বেকারত্ব, ভর্তি পরীক্ষা নিয়ে অনিয়ম এবং ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তার বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে তরুণদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজপথ, সব জায়গায় বাড়ছে প্রতিবাদ। এই পরিস্থিতিতে তরুণদের ক্ষোভকে সংগঠিত আন্দোলনে রূপ দিতে সামনে এসেছেন এবং আন্দোলনের নেতৃত্ব দিতে নিজ দেশে ফিরলেন ৩০ বছর বয়সী উদ্যোক্তা অভিজিৎ দীপকে।

আন্তর্জাতিক সংবাদসংস্থা সিএনএন জানায়, আজ শনিবার (৬ জুন) ককরোচ জনতা পার্টি নামে একটি ব্যঙ্গধর্মী রাজনৈতিক উদ্যোগের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দিল্লিতে পৌঁছেছেন।

তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। তার দাবি, শিক্ষা ব্যবস্থা, চাকরির সুযোগ এবং সরকারি ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করতে হবে।

দিল্লিতে পৌঁছানোর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি জানান, তার পরিবার ও বন্ধুরা গ্রেপ্তারের আশঙ্কা করলেও তিনি আর ভয় পেতে চান না। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে এবং এ বিষয়ে কথা বলার সময় এসেছে।

শনিবার (৬ জুন) সকালে দিল্লি বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। পরে পুলিশ তার কর্মসূচির অনুমতি দেয়। রাজধানীর জন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

ভারতের উচ্চশিক্ষায় ভর্তিযুদ্ধে পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রশ্নপত্র ফাঁস, কারিগরি ত্রুটি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে লাখো শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে আসছে। সম্প্রতি দেশের সবচেয়ে বড় মেডিকেল শিক্ষা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ২০ লাখের বেশি শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হয় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে। এতে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

চিকিৎসা শিক্ষায় ভর্তির জন্য দুইবার পরীক্ষা দেওয়া শিক্ষার্থী ভেরোনিকা মাদান সিএনএনকে বলেন, পরীক্ষার চাপ শুধু পরীক্ষার দিন নয়, বরং দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের বহন করতে হয়। তিনি জানান, দুই বছর প্রস্তুতি নেওয়ার পরও তিনি কাঙ্ক্ষিত ফল পাননি। তবে সেই ব্যর্থতা তাঁকে নতুন পথে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে এবং বর্তমানে তিনি ফরেনসিক বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন।

ভারতের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি। এর মধ্যে ১৫ থেকে ২৯ বছর বয়সী মানুষের সংখ্যা ৩৬ কোটির বেশি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২৫ বছরের কম বয়সী স্নাতকদের প্রায় ৪০ শতাংশ বেকার। অন্যদিকে ২০ থেকে ২৯ বছর বয়সীদের প্রায় ২০ শতাংশের কোনো চাকরি নেই। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা শেষ করে কর্মসংস্থানে প্রবেশ করতে না পারা বর্তমানে ভারতের তরুণদের সবচেয়ে বড় সংকটগুলোর একটি।

এই পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় ককরোচ জনতা পার্টি। মাত্র এক সপ্তাহে এর অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি ছাড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি তেলাপোকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম এবং বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে।

এই উদ্যোগের পেছনে রয়েছে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্য। অনেকেই মনে করেছিলেন তিনি বেকার তরুণদের ‘ককরোচ বা তেলাপোকা’ বলে উল্লেখ করেছেন। যদিও পরে তিনি ব্যাখ্যা দেন, ভুয়া সনদ ব্যবহার করে পেশায় প্রবেশকারীদের উদ্দেশ্যেই ওই মন্তব্য করেছিলেন। তবে এর আগেই তরুণদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এই আন্দোলনের সমর্থক অমৃতা সিং বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তাদের সমস্যাগুলো সামনে আনা এবং সমাধানের দাবি তোলা প্রয়োজন।

আন্দোলনের মুখপাত্র ও অনুসন্ধানী সাংবাদিক সৌরভ দাস বলেন, তাদের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থায় জবাবদিহি প্রতিষ্ঠা করা। তার মতে, দীর্ঘদিন ধরে নানা সমস্যা জমতে জমতে এখন বড় আকার ধারণ করেছে এবং জনগণ এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে শুরু করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার গত এক দশকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও নির্বাচনী সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে অভিজিৎ দীপকের দাবি, কয়েক বছর আগেও সরকারবিরোধী অবস্থান প্রকাশ্যে নেওয়া কঠিন ছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে এবং তরুণরা আরও বেশি সরব হচ্ছে।

অভিজিৎ দীপকে জানিয়েছেন, তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক হবে। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তরুণদের কণ্ঠস্বর তুলে ধরাই তাদের লক্ষ্য। পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থান খাতে জবাবদিহি নিশ্চিত করার দাবিও অব্যাহত থাকবে।

সূত্র: সিএনএন


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু