ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সুউচ্চ ভবনে বিমান বিধ্বস্ত, মুখ খুলছে না চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
সুউচ্চ ভবনে বিমান বিধ্বস্ত, মুখ খুলছে না চীন । ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার চার দিন পেরিয়ে গেলেও এখনো ঘটনার বিস্তারিত জানায়নি দেশটির কর্তৃপক্ষ। কীভাবে বিমানটি ভবনে আঘাত করল, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

শুক্রবারের (২৬ জুন) এ দুর্ঘটনায় বিমানের পাইলট নিহত হন। তিনি ছিলেন বিমানের একমাত্র আরোহী। এছাড়া ভবনের নিচে থাকা অন্তত ১৩ জন আহত হয়েছেন।

সরকারি সংবাদমাধ্যমে মাত্র সংক্ষিপ্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এরপর থেকে এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। দুর্ঘটনার পর ভবনের ক্ষতিগ্রস্ত অংশ ঢেকে দেওয়া হয়েছে এবং ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন

Web-Image1

বিভিন্ন বিমান সংস্থা বিবিসিকে জানিয়েছে, তাদের সাময়িকভাবে ছোট বিমান পরিচালনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে তারা রাজি হননি।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম কঠোর আকাশসীমা নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও একটি ছোট বিমান কীভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করল, তা বড় ধরনের নিরাপত্তা প্রশ্ন তৈরি করেছে।

দুর্ঘটনাস্থলটি চীনের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের কার্যালয়ের খুব কাছাকাছি হওয়ায় বিষয়টি আরও বেশি গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের দুর্বলতাও সামনে এনেছে।

বিশেষজ্ঞদের ধারণা, এটি পাইলটের ভুল, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণেও ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করতে হবে।

এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভবনটির পুরোনো ছবি ও বিভিন্ন সাধারণ পোস্টও সরিয়ে দেওয়া হয়েছে। এতে চীনের তথ্য নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
বয়স মাত্র ১২ বছর। অথচ এই বয়সেই ১০০টির বেশি পাখির ডাক হুবহু নকল করতে পারেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার স্যামুয়েল হেন্ডারসন।
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
আরও পড়ুন
শচীনকে টপকে টেলরের বিশ্বরেকর্ড
সমুদ্রের নিচে বিশাল সোনার খনির সন্ধান চীনা বিজ্ঞানীদের
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ
শি’র দিল্লি সফরের মাঝেই ভারতের সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে