ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বিদেশিদের দেশ ছাড়ার আলটিমেটাম দিয়ে দক্ষিণ আফ্রিকাজুড়ে জনগণের বিক্ষোভ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম
বিদেশিদের দেশ ছাড়ার আলটিমেটাম দিয়ে দক্ষিণ আফ্রিকার জনগণের বিক্ষোভ  । ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকাজুড়ে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার দিনে বিভিন্ন শহরে হাজারো মানুষ মিছিল করেন। কোথাও কোথাও বিক্ষোভের মধ্যে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, কয়েক মাস ধরে চলা উত্তেজনার মধ্যে এরই মধ্যে হাজারো বিদেশি নাগরিক দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে গেছেন। হামলার আশঙ্কায় অনেক দোকানপাট বন্ধ রাখা হয় এবং বিদেশি কর্মীরাও কাজে যাননি।

এ পর্যন্ত সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া হাজারো বিদেশিকে বাড়িঘর ছাড়তে হয়েছে। তাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পত্তিতেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

আরও পড়ুন
AFP__20260630__B8RA6E6__v2__HighRes__TopshotSafricaPoliticsMigrationUnrest
ছবি: এএফপি

বিক্ষোভের আয়োজক জাসিন্তা নগোবেসে জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার দাবিতে আগামী ছয় মাস প্রতি সপ্তাহে বিক্ষোভ কর্মসূচি চলবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, অবৈধ বিদেশিরা স্থানীয়দের চাকরি নিয়ে নিচ্ছেন এবং দেশের সম্পদের ওপর চাপ সৃষ্টি করছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই।

যদিও বেশিরভাগ কর্মসূচি শান্তিপূর্ণ ছিল, তবুও বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। জোহানেসবার্গের কয়েকটি এলাকায় বিক্ষোভকারীরা পুলিশ ও সন্দেহভাজন অভিবাসীদের লক্ষ্য করে পাথর ছোড়ে। কোথাও কোথাও গুলির শব্দও শোনা যায়। পুলিশ লুটপাটের ঘটনায় কয়েকজনকে আটক করেছে।

AFP__20260630__B8QN6N8__v6__HighRes__TopshotSafricaPoliticsMigrationUnrest
ছবি: এএফপি

কিছু এলাকায় বিদেশি নাগরিকদের ঘরবাড়ি ও দোকানে হামলার খবরও পাওয়া গেছে। সহিংসতা ঠেকাতে দেশজুড়ে হাজারো পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, অবৈধ অভিবাসন নিয়ে মানুষের উদ্বেগ বাস্তব। তবে প্রতিবাদের নামে কাউকে ভয় দেখানো, ভাঙচুর বা সহিংসতার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বিদেশিবিরোধী হামলার ঘটনা বারবার ঘটছে। বর্তমানে দেশটিতে প্রায় ৩০ লাখ অভিবাসী বাস করছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
সাহায্য চেয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। আর এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
সাইফ-নাঈমের ফিফটিতে বাংলাদেশের সহজ জয়
দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি
দক্ষিণ আফ্রিকা টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার