ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রাশিয়াজুড়ে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
মস্কো অঞ্চলে একটি তেল ডিপো এবং আরেকটি ওয়াইল্ডবেরিজ গুদামেও হামলা হয়েছে। ছবি: সংগৃহীত

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই হামলায় মস্কোর কাছাকাছি একটি তেল ডিপো এবং রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের দুটি বিশাল গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রুশ কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে।

রুশ কর্মকর্তারা জানান, শুক্রবার (১৭ জুলাই) রাত থেকে শনিবার পর্যন্ত ইউক্রেন এই দূরপাল্লার ড্রোন হামলা চালায়। এতে তামবভ অঞ্চলের কতোভস্ক এবং মস্কোর পূর্বে ইলেকট্রোস্তাল শহরে অবস্থিত ওয়াইল্ডবেরিজের দুটি গুদামে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কতোভস্কের গুদামটিতে রাতের শিফটে কর্মরত সাতজন শ্রমিক নিহত হন এবং আরও ২৫ জন আহত হন। হামলার পর কতোভস্কের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ইলেকট্রোস্তালের গুদামে বড় ধরনের অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, ইলেকট্রোস্তালের উত্তরে নোগিনস্ক শহরের একটি তেল ডিপোতেও ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে নিরাপত্তার স্বার্থে কাছের একটি মাতৃসদন হাসপাতাল এবং আবাসিক ভবন থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া ড্রোনের উড়ন্ত ধ্বংসাবশেষ একটি কিন্ডারগার্টেন ভবনে আছড়ে পড়ে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গভর্নর আরও জানান, শুধু মস্কো অঞ্চলেই মোট ৬১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় আহতদের আরও একজন পরে মারা যান। অন্যদিকে শনিবার বিকেলে বেলগোরোদ অঞ্চলেও পৃথক এক ড্রোন হামলায় আরও একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোতিমির জেলেনস্কি এই হামলার সত্যতা স্বীকার করে দাবি করেছেন, মস্কো ও তামবভ অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও সরবরাহ ব্যবস্থা এবং একটি বড় তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তার ভাষ্য, এই স্থাপনাগুলো রাশিয়ার সামরিক ড্রোন ও নেভিগেশন সরঞ্জাম তৈরির জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত যন্ত্রাংশ সরবরাহের কাজে ব্যবহৃত হতো। এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নোগিনস্কের জ্বালানি ডিপো ছাড়াও কৃষ্ণসাগর ও আজভ সাগরে চলাচলকারী কয়েকটি রুশ তেলবাহী জাহাজ এবং রাশিয়ার নিয়ন্ত্রণাধীন লুহানস্ক অঞ্চলের একটি রেলসেতুতেও একযোগে হামলা চালানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য দাবি করেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ১৯টি অঞ্চলসহ ক্রিমিয়া, আজভ সাগর ও কৃষ্ণসাগরের আকাশে মোট ৩৭৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে এসে কিয়েভ প্রশাসনের পক্ষ থেকে রাশিয়ার ভেতরের জ্বালানি অবকাঠামো এবং সামরিক সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা এখন ব্যাপক জোরদার করা হয়েছে।

ইউক্রেনের দাবি, এই ধরনের ধারাবাহিক হামলার মূল উদ্দেশ্য হলো রাশিয়ার যুদ্ধ পরিচালনার সামরিক সক্ষমতা ভেতর থেকে দুর্বল করা এবং যুদ্ধের ভয়াবহ প্রভাব সরাসরি রুশ নাগরিকদের ভেতরেও অনুভব করানো।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট
রাশিয়ায় নির্বাচন: পুতিনের দলের নিরঙ্কুশ জয়
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক
রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ৬ চীনা নাগরিকসহ নিহত ৭