সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০২:১৬ এএম


সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
বিএসএফের গুলিতে ২ সহকর্মী বিএসএফ সদস্য নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত হয়েছেন। সহকর্মীর গুলিতে দুই বিএসএফ জওয়ান নিহত হওয়ার পাশাপাশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন একজন।   

বৃহস্পতিবার (২৩ জুলাই) পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন ক্যাম্পের ১১৯ নম্বর ও ৭১ নম্বর ব্যাটেলিয়নের কিছু জওয়ানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, এরপরেই চলে গুলি।

বিএসএফের ১১৯ নম্বর ব্যাটালিয়ন এবং ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর রাজশাহী সীমান্তের এপারে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগরে। বৃহস্পতিবার দুপুরে সেখানে বিবাদে জড়ান দুই ব্যাটেলিয়নের কয়েকজন বিএসএফ জওয়ান। এরপরেই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ১১৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান শিবম মিশ্রের বিরুদ্ধে। তিনি ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। তার গুলিতেই মৃত্যু হয় ৭১ নম্বর ব্যাটেলিয়নের দুই বিএসএফ জওয়ানের। গুরুতর আহত হন একজন ৭১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান।

আরও পড়ুন

নিহতরা হলেন, অজয় কুমার সিং বয়স (৫১) এবং আম্বদর সুরেশ দরগু (৩৭)। গুরুতর আহত হয়েছেন বিকাশ ব্রম্ম (৪৪)। তিনি বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুই জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়া হয়নি। তবে বিএসএফ সূত্রের খবর বৃহস্পতিবার দুপুরে জওয়ানরা বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় এ গুলির ঘটনা ঘটে। অভিযুক্ত শিবমের বিরুদ্ধে এক বছর আগেও সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় বিএসএফের নিজস্ব আইনে তার শাস্তি হয়েছিল। দিন কয়েক আগে সেই শাস্তির মেয়াদ শেষ হয়। সম্প্রতি তাকে বাড়ি ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। তার মধ্যেই ফের এই কাণ্ড।

জানা গেছে,ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

বিএসএফের মালদহ সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, তাদের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্তকে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission