ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ভারতে আন্দোলনের মধ্যেই আরো ২ পরীক্ষার প্রশ্নফাঁস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১২:৪০ এএম
বীর মাধো সিং ভান্ডারি উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত

ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যেই নতুন করে আরো দুটি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পরীক্ষা দুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।

দেশটির সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বীর মাধো সিং ভান্ডারি উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটির চলতি সেমিস্টারের দুটি পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল করেছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মেশিন লার্নিং ফর ইন্টারনেট অব থিংস এবং ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষার আগে শিক্ষার্থীদের কাছে ফাঁস হয়েছিল।

তদন্তে দেখা গেছে, বহিরাগত প্রশ্নপ্রণেতা হোয়াটসঅ্যাপ ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পোর্টালের মাধ্যমে পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিল থাকা প্রশ্ন শিক্ষার্থীদের পাঠিয়েছিলেন। ঘটনার পর ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম থেকে ৭ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. ভি কে প্যাটেল জানান, প্রথমে ‘মেশিন লার্নিং ফর ইন্টারনেট অব থিংস’ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পৃথক তদন্তে জানা যায়, ওই বিষয়ের বহিরাগত প্রশ্নপ্রণেতা পরীক্ষার আগে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পোর্টাল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এমন কিছু প্রশ্ন পাঠান, যা পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়।

আরও পড়ুন

একই শিক্ষকের তৈরি ‘ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি’ পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় দুটি পরীক্ষা বাতিল করে আগামী আগস্টের তৃতীয় সপ্তাহে পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুনঃপরীক্ষায় অংশ নেবেন।

ঘটনার জন্য দায়ী প্রশ্নপ্রণেতাকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম থেকে ৭ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যাপ্ত তদারকি ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হওয়ায় সতর্ক করা হয়েছে।

এদিকে শিবালিক কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক ড. টি এস সিধু জানিয়েছেন, অভিযুক্ত সহকারী অধ্যাপক পরীক্ষার আগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় ৫০টি প্রশ্ন শেয়ার করেছিলেন, যার বেশ কয়েকটি পরে প্রশ্নপত্রে আসে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, উত্তরাখণ্ডে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব ঘটনার পর রাজ্য সরকার নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইনও প্রণয়ন করেছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
দিল্লিতে রেড অ্যালার্ট জারি